উত্তরপ্রদেশের প্রাক্তন IPS এনকে মিশ্র বাংলার বিশেষ পর্যবেক্ষক, ভোটার তালিকা সংশোধনে বড় পদক্ষেপ কমিশনের

Published on:

Published on:

Special observer former IPS NK Mishra appointed in final stage of SIR process
Follow

বাংলা হান্ট ডেস্ক:বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়াতে স্বচ্ছতা দৃঢ় করতে স্পেশাল পর্যবেক্ষক নিয়োগ করলো নির্বাচন কমিশন। ১৯৮৮-র ব্যাচের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এন কে মিশ্র কে- (N K Mishra) স্পেশাল পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করল নির্বাচন কমিশন। বাংলার মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী যখন নয়া দিল্লিতে পৌঁছান, সেই সময় এই বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন।

এসআইআর (SIR) প্রক্রিয়ার শেষ পর্যায়ে স্পেশাল পর্যবেক্ষক নিয়োগ

১৩ ফেব্রুয়ারি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে জানানো হয়েছে যে সংবিধানের ৩২৪ নম্বর ধারা অনুযায়ী এই নিয়োগ করা হচ্ছে। বিশেষ পর্যবেক্ষক হিসাবে এই আইপিএস অফিসার এন কে মিশ্র বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখবেন। সেইসঙ্গে এসআইআর-প্রক্রিয়ার তদারকিও করবেন।

পশ্চিমবঙ্গর বিধানসভা ভোট পরিচালনার পর্যবেক্ষণের ভার থাকবে এন কে মিশ্রের উপর, আর তাকে সাহায্য করবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই নিয়োগ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিউপিল এক্ট ১৯৫ এর ১ সিসি ধারার অধীনে করা হয়েছে। এই ধারার অধীনে তিনি নির্বাচন কমিশনের কন্ট্রোল, সুপারিনটেনডেন্ট অ্যান্ড ডিসিপ্লিন-এর আওতায় কাজ করবেন।

আরও পড়ুন:বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ল ১১ লক্ষ নাম! সংখ্যা আরও বাড়ার ইঙ্গিত

ভোট পরিচালনা নিয়ে এন কে মিশ্রর দায়িত্বও ঠিক করে দেওয়া হয়েছে। বলা হয়েছে তাঁকে নিয়মিত পশ্চিমবঙ্গ সফর করতে হবে। ভোটের প্রক্রিয়ার দিকে নজর রাখতে হবে। এমনকি দেখতে হবে এসআইআর-এর গতিবিধি। সেই মতো তাকে নিজস্ব মতামত জানাতে হবে কমিশনকে। তার মতামতের উপর ভিত্তি করে কমিশন, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।

আরও পড়ুন:রাজ্যের তরফে নেই যথেষ্ট নিরাপত্তা! বেলডাঙাকাণ্ডে কোর্টে ভার্চুয়াল হাজিরা ৩১ অভিযুক্তের

Special observer former IPS NK Mishra appointed in final stage of SIR process

এন কে মিশ্র সিকিমের ইন্টেলিজেন্স ব্যুরোর স্পেশাল ডিরেক্টর ছিলেন। তার পরে হয়েছিলেন সেই রাজ্যের ডিজিপি। শেষ লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে পুলিশের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন তিনি। তাকে এসআইআর- এর দায়িত্ব শুধু দেওয়া হয়নি, ভোট প্রস্তুতির পর্যবেক্ষক হিসেবেও, তিনি সবকিছু দেখাশোনা করবেন। কমিশনের পক্ষ থেকে এর আগে এসআইআর-এর পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক পাঠানো হলেও এই প্রথম ২০২৬ বিধানসভা ভোট প্রস্তুতির পর্যবেক্ষণের জন্য কাউকে পাঠানো হলো। তাই সকলেরই পাখির চোখ থাকবে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক কি মতামত দেয় তার উপর।