বাংলা হান্ট ডেস্ক: এখনও এসআইআর-এর (SIR) চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়নি। এই চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা ২৮ ফেব্রুয়ারি। এর আগে যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল নির্বাচন কমিশনের (Election Commission) পক্ষ থেকে, সেখানে বাদ গেছিল ৫৮ লক্ষ ভোটারের নাম। কমিশন সূত্রে জানানো হচ্ছে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে চলেছে ১১ লক্ষ ভোটারের নাম। তবে সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে, কারণ এখনও এসআইআর-এর শুনানি শেষ হয়নি। আজ শুনানির শেষ দিন।
SIR-এর চূড়ান্ত তালিকা বাদ পড়তে চলেছে ১১ লক্ষ নাম
কমিশন সূত্রে জানানো হয়েছে যে খসড়া তালিকা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটার চিহ্নিত হয়েছেন প্রায় ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জন। এর মধ্যে ৩ লক্ষ ৫৫ হাজার ৬৭৯ জন ভোটারের কাছে শুনানির নোটিশ পৌঁছাতে পারেনি বিএলও-রা। কারণ এদের খোঁজ পাওয়া যায়নি। আর বাকি ৬ লক্ষ ২০ হাজার ভোটার শুনানির নোটিশ পেয়েও হাজির হননি।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন নথি যাচাই শুরু হয়ে গেছে। তবে এখনও ৫% নথি সিস্টেমে আপলোড হওয়া বাকি আছে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর যাদের নাম বাতিল হবে, তারা সংশ্লিষ্ট ডিইও-র কাছে নির্দেশ পুনঃবিবেচনা করার আবেদন জানাতে পারেন। সেখান থেকেও বাতিল হলে পাঁচ দিনের মধ্যে সিইও-র কাছে একই আবেদন জানাতে পারবেন। কেন নাম বাতিল হলো স্পষ্টভাবে উল্লেখ করে কমিশন চিঠি দিয়ে জানাবে, যাদের নাম বাতিল হল তাদের কাছে।
আরও পড়ুন:কলকাতা পুরসভার বাজেটে ১১১ কোটির ঘাটতি! লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলতেই প্রশ্নের মুখে মেয়র
রাজ্যের সিইও আরও জানিয়েছেন, আনম্যাপড ভোটারদের নাম তালিকায় রাখার জন্য যে ফর্ম বিলি হচ্ছে তা ভুয়ো। এই ফর্ম মেনে আবেদন করলে তা গ্রাহ্য হবে না। ইআরও বা এইআরও-রা এই কাজের সঙ্গে যুক্ত থাকলে তারাও শাস্তির মুখে পড়বে।
আরও পড়ুন:এক রিচার্জে ৩ মাস সেট! ৮৪ দিনের প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, কার অফার সবচেয়ে সস্তা?

আজ শনিবার পশ্চিমবঙ্গে এসআইআর-এর শুনানি শেষ হওয়ার কথা। তবে জেলা নির্বাচনী আধিকারিকরা নির্বাচন কমিশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে করেন শুক্রবার এবং তাতে জানিয়ে দেন যে, শুক্রবারই এসআইআর- এর শুনানি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এরপরে শুরু হবে নথি যাচাই-এর কাজ, যা ২১ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। তার এক সপ্তাহ পর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা।












