বাংলা হান্ট ডেস্ক:কলকাতা পুরসভার (Kolkata Municipal corporation) বাজেট বেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। ২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করার পর দেখা গেল, বর্তমান বাজেট ঘাটতির পরিমান এসে দাঁড়িয়েছে ১১১ কোটি টাকায়। অন্যদিকে বাজেট নিয়ে বিরোধীদের মধ্যে শোরগোল পড়ে গেছে।
কলকাতা পুরসভার (Kolkata Municipal corporation) বাজেট নিয়ে শোরগোল:
কারণ মেয়র কলকাতা পুরসভার বাজেটে পুর পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারের প্রকল্পর কথা তুলে ধরলেন বাজেট বক্তৃতায়। তা নিয়েই তোপ দেগেছেন বিরোধীরা। ২০২৫-২৬ সালের অর্থবর্ষে বাজেট পেশ করা হয়েছিল। তাতে বাজেট ঘাটতির পরিমাণ ছিল ১১৪ কোটি ৭২ লক্ষ টাকা। এবারে রাজ্যের বাজেটে বরাদ্দ বেড়েছে লক্ষ্মীর ভান্ডারে।
ফিরহাদ হাকিম নিজের বাজেট বক্তৃতায় এই লক্ষীর ভান্ডারের কথা তুলে আনলেন কেন, তা নিয়ে কটাক্ষ করেছে বাম বিজেপি। বিরোধীরা বলেছেন নিকাশি, রাস্তা, নাগরিক পরিষেবা বাদ দিয়ে শুধু লক্ষীর ভান্ডার গুরুত্ব পেল মেয়রের বক্তৃতায়। অন্যদিকে ফিরহাদ হাকিম বলেছেন, প্রায় ৭ লক্ষ ৮৩ হাজার মহিলা আছেন যারা কলকাতা থেকে লক্ষীর ভান্ডার পান, যার মধ্যে ১ লক্ষ ৩০ হাজার সম্প্রতি যুক্ত হয়েছেন।
আরও পড়ুন:রাজ্যের তরফে নেই যথেষ্ট নিরাপত্তা! বেলডাঙাকাণ্ডে কোর্টে ভার্চুয়াল হাজিরা ৩১ অভিযুক্তের
কিন্তু প্রশ্ন উঠেছে কলকাতা পৌরসভার অধিবেশনে নাগরিক পরিষেবাকে বাদ দিয়ে কেন লক্ষ্মীর ভান্ডারকে এত গুরুত্ব দেওয়া হলো।৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, ৯২ নম্বর ওয়ার্ডের সিপিআই কাউন্সিলার মধুছন্দা দেবরা, সকলেই মেয়রের বাজেট বক্তৃতার সমালোচনা করেছেন।
আরও পড়ুন:তৃণমূল বিধায়ককে ‘খুনি’ বলে উল্লেখ! কাকদ্বীপে মন্টুরামের বিরুদ্ধে পড়ল পোস্টার

ভোটের জন্য লক্ষীর ভান্ডারে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং তাতে অনেক মহিলা উপকৃত হচ্ছে, কিন্তু সেটা কিভাবে কলকাতা পুরসভার বাজেটের সঙ্গে যুক্ত সেটা নিয়েই নিন্দার ঝড় তুলল বিরোধী দলগুলি।












