এক রিচার্জে ৩ মাস সেট! ৮৪ দিনের প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, কার অফার সবচেয়ে সস্তা?

Published on:

Published on:

Which 84-day recharge plans are the cheapest
Follow

বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে টেলিকম কোম্পানিগুলি নতুন নতুন রিচার্জ প্ল্যান (Recharge Plans) নিয়ে আসে। এর মধ্যে ৮৪ দিনের রিচার্জ প্যাকটি বহুল প্রচারিত। তবে আমরা মোবাইল রিচার্জ বাছতে গিয়ে অনেক সময় বুঝতে পারি না, কোনটা নেওয়া সঠিক হবে। সে ক্ষেত্রে আজ তুলনামূলক আলোচনার মাধ্যমে জেনে নেব, জিও এয়ারটেল না ভিআই, কার ৮৪ দিনের রিচার্জ প্ল্যান (84 Days Recharge Plan) সব থেকে সস্তা ও বেশি সুবিধা দেবে।

কার ৮৪ দিনের রিচার্জ প্ল্যান (Recharge Plans) সব থেকে সস্তা

টেলিকম কোম্পানিগুলির মধ্যে বিশেষ করে, জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মধ্যে চলে প্রতিযোগিতা। রিচার্জ প্যাকগুলির মধ্যে ৮৪ দিনের রিচার্জ প্যাক সব থেকে জনপ্রিয়। কারণ এই রিচার্জ প্লানে থাকছে দীর্ঘ ভ্যালিডিটি, কম খরচ এবং প্রতিদিনের সঠিক ডেটা। আমরা জেনে নেব ৮৪ দিনের রিচার্জ প্যাকে কোন কোম্পানি সবচেয়ে বেশী সুবিধা দিচ্ছে এবং তার দাম কী রকম।

রিলায়েন্স জিও-এর ক্ষেত্রে ৮৪ দিনের রিচার্জ প্র্যাকটি পাওয়া যায় ৭৯৯ টাকায়। এই প্যাকে প্রতিদিন দেড় জিবি ডেটা, ১০০ এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা দেওয়া হয়। এই প্ল্যান-এর সাথে পাবেন জিও টিভি এবং জিও এআইক্লাউড-এর মত অতিরিক্ত সাবস্ক্রিপশন। কিন্তু এতে ৫জি-এর সুবিধা পাওয়া যাবে না। আর এফইউপি ডেটা শেষ হয়ে যাওয়ার পর স্পিড কমে এটি ৬৪কেবিপিএস হয়ে যাবে।

এয়ারটেলের এই ৮৪ দিনের প্যাকটি পাওয়া যায় ৮৫৯ টাকার রিচার্জ প্লানে। এখানেও দেড় জিবি ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং- এর সুবিধা পাওয়া যাবে। তবে এক্ষেত্রেও কিন্তু এফইউপি ডেটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেট স্পিড কমে গিয়ে ৬৪ কেবিপিএস হয়ে যাবে। তবে এয়ারটেলের এই প্ল্যানের সাথে জিওর কিছুটা পার্থক্য আছে। এয়ারটেলের এই প্ল্যানটির দাম জিওর তুলনায় ৬০ টাকা বেশি। তবে এতে বারো মাসের ভ্যালিডিটি সহ অ্যাডোব এক্সপ্রেস প্রিমিয়াম পাওয়া যাবে, যার দাম এক বছরের জন্য ৪০০০ টাকা।

আরও পড়ুন:নিপা জয় করেও শেষ রক্ষা হল না, ফুসফুসের সংক্রমণে মৃত্যু লড়াকু নার্সের

ভোডাফোন আইডিয়ার ৮৪ দিনের এই রিচার্জ প্যাকটিও পাওয়া যাবে ৮৫৯ টাকায়। যেখানে প্রতিদিন দেড় জিবি ডেটা দেওয়া হয়, আনলিমিটেড ভয়েস কলিং ও ১০০ এসএমএস-এর সুবিধা প্রতিদিন দেওয়া হয়। সেই সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন, বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটের মতো অতিরিক্ত সুবিধা।

আরও পড়ুন:SIR-এর কাজে যুক্ত BLO-দের উদ্দেশ্যে ফতোয়া জারি তৃণমূল নেতার! এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলল বিজেপি

Which 84-day recharge plans are the cheapestতিনটি টেলিকম কোম্পানিই আলাদা রকমের নিজস্ব সুবিধা দিয়ে থাকে। তবে বাজেটের দিক থেকে বলতে গেলে জিও কিছুটা এগিয়ে আছে বলে মনে হয়। এটি সেরা কভারেজ দেয় সস্তা এবং ভারসাম্যপূর্ণ বিকল্প অফার করে। সে ক্ষেত্রে যদি আপনার এলাকায় জিও-র নেটওয়ার্ক শক্তিশালী থাকে, তাহলে জিও-র এই ৮৪ দিনের রিচার্জ প্ল্যান আপনার পছন্দ হতে পারে।