‘এই পে কমিশনের কোনো অফিস নেই, কোনো কর্মী নেই..,’ সরকারি কর্মীদের আশঙ্কা সপ্তম বেতন কমিশন নিয়ে

Published on:

Published on:

7th Pay Commission(28)

বাংলাহান্ট ডেস্ক: নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে ক্ষমতায় আসার পর নয়া পে কমিশনের ঘোষণা করেছে বিজেপি সরকার। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুর মধ্যে সপ্তম পে কমিশন (7th Pay Commission) লাগু হচ্ছে রাজ্যে (West Bengal State Government)। সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন কাঠামো, ভাতা, পদোন্নতি এবং পেনশন-সহ নানা অবসরকালীন সুযোগ-সুবিধা পুনর্বিন্যাসের লক্ষ্যে সংগঠন ও ব্যক্তিগত পর্যায় থেকে মতামত চেয়েছে কমিশন।

সপ্তম পে কমিশন নিয়ে আশঙ্কা কনফেডারেশনের | 7th Pay Commission

কমিশন তরফে সম্প্রতি জানানো হয়, অনলাইনে মতামত ও লিখিত স্মারকলিপি জমা দেওয়া যাবে। ইতিমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। তবে এই নয়া পে কমিশন নিয়ে সরকারি কর্মচারী সংগঠনগুলির মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন বেতন কমিশন নিয়ে আপত্তি জানিয়েছে কনফেডারেশন।

7th pay commission(15)

কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সভাপতি শ্যামল কুমার মিত্র এক ইউটিউব সাক্ষাৎকারে এই পে কমিশন প্রসঙ্গে বলেন, “আমরা পে কমিশনে মেমোরেন্ডাম দিয়েছি গত ২৯ তারিখে। এবারে তো একটা অদ্ভূত পে কমিশন হয়েছে। যে পে কমিশন সারা ভারতবর্ষে কেও কখনও দেখেনি। আমরাও পশ্চিমবাংলায় দেখেনি। এই পে কমিশনের কোনো অফিস নেই, কোনো কর্মী নেই, ইনফরাস্ট্রাকচার নেই, আধিকারিক নেই। শুধুমাত্র অনলাইনে একটা পে কমিশনের চার জন সদস্যদের অস্তিত্ব আছে। ওয়েবসাইটের মাধ্যমে আমাদের মেমোরেন্ডাম জমা দিতে হয়েছে।”

আরও পড়ুন: জনগণের সুবিধার্থে চালু হল পুলিশ মিত্র অ্যাপ! কী কী পরিষেবা পাওয়া যাবে, জানালেন মুখ্যমন্ত্রী

আশঙ্কা প্রকাশ করে শ্যামলবাবু বলেন, “আমরা জানি না এই ওয়েবসাইটে আমাদের জমা দেওয়া মেমোরেন্ডাম নিয়ে তারা কী করবেন। তারা কী অন্যান্য বারের মতো কর্মীসংগঠন গুলিকে আলোচনায় ডাকবেন, কর্মীসংগঠন গুলির কাছে তাদের বক্তব্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করার সুযোগ থাকবে? নাকি অনলাইনে মেমোরেন্ডাম নিলেন, তারা তাদের মতো রিপোর্ট পেশ করে দেবে।”

সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধির কথায়, “এটা প্রথম পে কমিশন হল যেখানে কর্মচারীদের কোনো প্রতিনিধি নেই।” এই পে কমিশন সম্পর্কে ব্যক্তিগত ভাবে কোনো উৎসাহ তার নেই বলেও সাক্ষাৎকারে জানান কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সভাপতি শ্যামল কুমার মিত্র।