বাংলাহান্ট ডেস্ক : আমিষ নিরামিষ নানান ভর্তা থাকলেই একথালা ভাত খাওয়া হয়ে যায় নিমেষেই। আলু, কুমড়ো থেকে পেঁয়াজ, রসুন, কালোজিরে, মাছ, ডিম, চিকেন সবকিছুরই ভর্তা হয়। কিন্তু চিকেন ভর্তা খেলেও মাটন ভর্তা (Recipe) কি কখনও খেয়েছেন?
ট্রাই করুন ভিন্ন স্বাদের মাটন ভর্তার রেসিপি (Recipe)
মাটন প্রেমীরা নানান ধরণের রেসিপি ট্রাই করে দেখতে পছন্দ করেন। বাঙালি মাংসের ঝোল, মাটন কষা থেকে ভিন্ন স্বাদের রেসিপিও অনেকে চেখে দেখেছেন। এবার জেনে নিন দক্ষিণী স্টাইলে পাঁঠার মাংসের ভর্তার রেসিপি-

মাটন ভর্তার উপকরণ:
হাড় ছাড়া পাঁঠার মাংস- ৩০০ গ্রাম
আদা রসুন বাটা- ১ টেবিল চামচ
গোটা জিরে- ১ চা চামচ
গোলমরিচের গুঁড়ো- ১ টেবিল চামচ
গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ
শুকনো লঙ্কা কুচি- ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা কুচি- ১ টেবিল চামচ
তেঁতুলের কাথ- ৩ টেবিল চামচ
কারিপাতা- ৭-৮ টি
তেজপাতা- ২ টি
ধনেপাতা কুচি- ৪ টেবিল চামচ
ঘি
সাদা তেল
আরও পড়ুন : বিনা টিকিটে যাত্রী ধরতে পুজোর মুখে মেগা অভিযান, এক দিনে কত আদায় হল শিয়ালদহ ডিভিশনে?
মাটন ভর্তার প্রণালী: প্রথমেই আদা রসুন বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। এরপর সেদ্ধ মাংস (Recipe) ভালো করে থেঁতো করে মেখে নিতে হবে। কড়াইতে সাদা তেল এবং ঘি গরম করে ফোরন দিতে হবে জিরে, তেজপাতা, কারিপাতা, শুকনো লঙ্কা কুচি।
আরও পড়ুন : বাড়ি ফেরা নিয়ে আর নেই চিন্তা, পুজোয় চলবে ২২ কোচের স্পেশ্যাল ট্রেন, কোন রুটে?
এবার কড়াইতে দিয়ে দিতে হবে সেদ্ধ করা মাংস, কাঁচালঙ্কা কুচি এবং গরম মশলা গুঁড়ো। তেল বেরোনো পর্যন্ত ভালো করে মশলা কষাতে হবে। এরপর তাতে মেশাতে হবে তেঁতুলের কাথ এবং ধনেপাতা কুচি। তারপর দিতে হবে স্বাদমতো নুন এবং চিনি। ভাজা ভাজা হয়ে এলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মাটন ভর্তা।













