বাবা দিনমজুর! কঠিন পরীক্ষায় প্রথমবারেই সফল হয়ে IFS অফিসার, উদ্বুদ্ধ করবে সৃজার কাহিনি

Published on:

Published on:

Sreeja JS's Success Story will amaze you.
Follow

বাংলাহান্ট ডেস্ক: নিজের স্বপ্ন একটি কাগজের টুকরোয় লিখে দেওয়ালে আটকে রেখেছিলেন। আজ সেই স্বপ্ন পূরণ করে সাফল্যের শীর্ষে সৃজা জেএস। কেরালার তিরুবনন্তপুরমের এক অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে সৃজার জীবনের গল্প আজ অনুপ্রেরণার প্রতীক। দিনমজুর বাবার সীমিত আয়ের মধ্যেও বড় স্বপ্ন দেখেছিলেন তিনি। তার জন্য কঠোর পরিশ্রমও কম করেননি তিনি। আর সেই সাফল্যের স্বাদ পাওয়া গেল ২০২৫ সালের UPSC পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রথম চেষ্টাতেই সারা দেশে ৫৭তম স্থান অর্জন করে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেন সৃজা।

সৃজা জেএসের অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)

সৃজার এই জয়যাত্রর পথ মোটেই সহজ ছিল না। তাঁর বাবা জয়কুমার পেশায় একজন দিনমজুর। কঠোর পরিশ্রম করেও দিন শেষে খুব জোর হলে তাঁর আয় হয় মাত্র হাজার টাকা, কাজ না থাকলে সেটাও পান না জয়কুমার। তার উপর সৃজার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, নিয়মিত ওষুধের খরচও কম নয়। তবু মেয়ের পড়াশোনার স্বপ্ন পূরণ করতে কখনও পিছপা হননি বাবা। এমনকি অনেক সময় সৃজার কোচিংয়ের খরচ জোগাতে ধার করতেও হয়েছে তাঁদের।

আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর! সামসী স্টেশনে দাঁড়াবে কামরূপ এক্সপ্রেস, কবে ও কখন জানুন…

ছোটবেলা থেকে পড়াশোনায় দারুণ মেধাবী ছাত্রী ছিলেন সৃজা। মাদ্রাস খ্রিস্টান কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে পলিটিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টেও উত্তীর্ণ হন। প্রথমে তাঁর ইচ্ছা ছিল IAS হওয়ার। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করতে গিয়ে ধীরে ধীরে তাঁর লক্ষ্য বদলাতে শুরু করে এবং তিনি ঠিক করেন, ইন্ডিয়ান ফরেন সার্ভিসেই যোগ দেবেন।

সৃজা জানান, আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি নিয়ে পড়াশোনা করার পরই তিনি বুঝতে পারেন এটাই তাঁর আসল আগ্রহ ঠিক কোন বিষয়ে। তাঁরএই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্বই নিজের বাবা-মাকে দিয়েছেন। তিনি বলেন, তাঁর বাবা-মায়ের সমর্থন ছাড়া তাঁর এই সাফল্য সম্ভব হত না। তাঁদের পরিবারে অভাব থাকলেও কখনও তাঁরা পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াননি। সৃজার ভাই জ্যোতিষও চেন্নাইয়ের একটি কলেজে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন।

Sreeja JS's Success Story will amaze you.

আরও পড়ুন:T20 বিশ্বকাপ জিতে টাকার বৃষ্টি টিম ইন্ডিয়ায়! চমকে দেবে প্রাইজ মানির অঙ্ক

অভাবের সংসার হলেও তাঁদের পরিবারের একতা ছিল অত্যন্ত দৃঢ়। এমন অনেক দিন গেছে, যখন সৃজার বাবা জয়কুমার ৪০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে কাজে যাওয়া-আসা করেছেন, যাতে তাঁর যাতায়াতের খরচ বাঁচিয়ে সেই টাকা সন্তানদের পড়াশোনায় খরচ করতে পারেন। একসময় একটি সাদা কাগজে “সৃজা জেএস, আইএফএস, ইউপিএসসি ২০২৫-২৬” লিখে নিজের দেওয়ালে টাঙিয়ে রাখা কথাটাকেই বাস্তব রূপ দিয়েছেন সৃজা। তাঁর পরিবারের বিশ্বাস, এই মেয়েই একদিন দেশের প্রতিনিধিত্ব করে বিশ্বমঞ্চে তাঁদের নাম আরও উজ্জ্বল করবেন।