চূড়ান্ত মেধাতালিকা বেরিয়ে যাওয়ার পর বড় বিপত্তি! কড়া বিজ্ঞপ্তি জারি করল কমিশন

Published on:

Published on:

SSC Recruitment(7)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অযোগ্যদের আলাদা করা যায়নি বলেই বাতিল হয়েছিল প্রায় ২৬০০০ চাকরি। স্বচ্ছতা বজায় রেখে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এসএসসির (SSC Recruitment)। সতর্কতা অবলম্বন করে ঝাড়াই-বাছাই করেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ের পর চূড়ান্ত মেধা তালিকায় হয়েছে। তবে তারপরও তালিকায় অযোগ্যরা!

চূড়ান্ত মেধাতালিকাতেও ‘দাগি’রা | SSC Recruitment

শুক্রবার স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ের পর চূড়ান্ত মেধা তালিকায় খোঁজ মিলেছে দুই ‘দাগি’ প্রার্থীর। কমিশন জানিয়েছে, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকায় ‘চিহ্নিত অযোগ্য’ দুই প্রার্থী মহম্মদ মোকতার হোসেন এবং সমীর সেনের নাম সামনে এসেছে।

এসএসসি জানিয়েছে, তাদের নজরে তথ্য আসার পরই তড়িঘড়ি পদক্ষেপ করা হয়েছে। প্রার্থীপদ বাতিল হয়েছে মহম্মদ মোকতার ও সমীর সেনের। এসএসসি-র তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে এই দুই প্রার্থী নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে আর এগোতে পারবেন না। তাদের প্রার্থীপদ খারিজ হয়েছে।

উল্লেখ্য, এসএসসি ইস্যুতে জট এখনও পুরোপুরি খোলেনি। আদালতের নির্দেশে নয়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তৎপর কমিশন। তবে এভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের পরও গরমিল থাকায় উঠছে প্রশ্ন। এই প্রথম নয়, একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই সমস্যা একাধিকবার হয়েছে।

SSC Recruitment

আরও পড়ুন: রেকর্ডের পথে সোনার দাম! শুক্রবারের বাজারে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, জানুন লেটেস্ট প্রাইস

স্কুল সার্ভিস কমিশন গত ২১ জানুয়ারি একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। তবে সেই সময় অভিজ্ঞতার নম্বর নিয়ে সমস্যা তৈরি হওয়ায় ফের সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। তারপর ঠিক চলতে থাকলেও এবার বেরোল দুই অযোগ্য। চূড়ান্ত প্যানেলে দুই ‘দাগি’ কীভাবে থেকে গেল? সেই নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।