বাংলা হান্ট ডেস্ক: মাঘ মাসের শুরুতে পকেটে চাপ মধ্যবিত্তের। ক্রমাগত বেড়েই চলেছে হলুদ ধাতুর দর। যারফলে বর্তমানে সোনার গহনা কেন স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। বর্তমানে সোনার দাম বৃদ্ধি পাওয়া য় কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্বর্ন ব্যবসায়ীদেরও। জেনে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।
শুক্রবার বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত? (Gold Price)
সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হল এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন। দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)।

আরও পড়ুন: লাইনে দাঁড়াতে হবে না! বিয়ের পর আধার কার্ডে স্বামীর নাম যোগ করুন বাড়িতে বসেই, জানুন পদ্ধতি
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৬৯৬৫ টাকা (+১১২০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৬৯৬৫০ টাকা (+১১২০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৭৮৪৫ টাকা (+১১৭৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৭৮৪৫০টাকা (+১১৭৫০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৭৭৬০ টাকা (+১১৭০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৭৭৬০০টাকা (+১১৭০০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ৩৮৫৪০(+১৮৫০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ৩৮৫৪০০(+১৮৫০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ৩৮৫৩০টাকা (+১৮৫০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ৩৮৫৩০০টাকা (+১৮৫০০)।
সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনার অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বাড়ার বেশি থাকে। অপরদিকে, সোনার ক্যারেট যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। প্রসঙ্গত, বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা (Gold Price)।












