বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে যেকোনো সরকারি কাজের জন্য দরকার পড়ে ভোটের কার্ড, প্যান কার্ডের, পাশাপাশি আধার কার্ডের। কারণ আধার কার্ড (Aadhaar Card) আপনাকে ভারতীয় নাগরিক হিসাবে পরিচয় দেয়। এছাড়াও ব্যাংকের লেনদেন থেকেই শুরু করে স্কুল কলেজ বা দরকারি কাজে আধার কার্ড একান্তভাবেই প্রয়োজন। আধার কার্ডে থাকে বায়োমেট্রিক ও ডেমোগ্রাফি সমস্ত তথ্য। এবার যে সকল মহিলাদের বিয়ে হয়েছে। তারা কিভাবে তাদের স্বামীর নাম যুক্ত করবেন আজকের প্রতিবেদনে তা বিস্তারিত জানানো হল।
বিয়ের পর আধার কার্ডে স্বামীর নাম যোগ করার সহজ নিয়ম জানুন (Aadhaar Card)
পাশাপাশি সময় মতন এই আধার কার্ডের তথ্য আপডেট করাও একান্তই দরকার হয়। এবার যদি আধার কার্ড (Aadhaar Card) আপডেট করা না থাকে তাহলে পাসপোর্ট, রেশন কার্ড, জীবন বীমার সমস্ত কাজ আটকে যেতে পারে। তাই সময় মতন এইগুলোকে আপডেট করা একান্তই জরুরী। প্রসঙ্গত আজকের প্রতিবেদনে রইল সেই সকল বিবাহিত মহিলাদের কথা। আধার কার্ডের নিজেদের স্বামীর নাম নিযুক্ত করবেন কিভাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

আরও পড়ুন: অল্প বাজেটে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান? ঘুরে আসুন উত্তরবঙ্গের এই গ্ৰাম থেকে
কীভাবে আধার কার্ডে স্বামীর নাম যুক্ত করবেন জানুন:
প্রথমে আধারের নিয়ামক সংস্থা UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in– এ ক্লিক করতে হবে। এরপর অ্য়াপয়ন্টমেন্ট অপশনে ক্লিক করে ‘বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট’-এ ক্লিক করুন। এরপরে নিকটবর্তী আধার সেন্টার বেছে নিন এবং তারিখ ও সময় সিলেক্ট করে বুকিং করুন।
ওই নির্ধারিত দিনে আধার সেবা কেন্দ্রে যেতে হবে। আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার আপডেট বা কারেকশন ফর্ম নিন। সেখানে নিজের স্বামীর নাম দিন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন। ফর্ম জমা দেওয়ার পর অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে।
আপডেটের জন্য তবে ৫০ টাকা চার্জ লাগবে এই। এবার ৭ থেকে ১৫ দিনের মধ্যে তথ্য আপডেট হয়ে যাবে। UIDAI -র ওয়েবসাইটে ক্লিক করে দেখতে পারবেন যে তথ্য আপডেট হয়ে গিয়েছে কি না (Aadhaar Card)।












