অল্প বাজেটে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান? ঘুরে আসুন উত্তরবঙ্গের এই গ্ৰাম থেকে

Published on:

Published on:

Travel explore this village in North Bengal for the mesmerizing view of Kanchenjunga
Follow

বাংলা হান্ট ডেস্ক: কর্মব্যস্ততার জীবনে দুদিনের ছুটি নিয়ে মানুষ কোথাও না কোথাও ঘুরতে যেতে চায়। তবে কোথায় ঘুরতে যাবেন তা নিয়ে ঠিক করে উঠতে না পারলে আজকে প্রতিবেদন আপনার জন্য। কারণ হাতে মাত্র দু থেকে তিন দিনের ছুটি নিয়ে আপনি ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের এমন একটি স্বল্প পরিচিতি গ্রাম থেকে (Travel)। যেখানে গেলে পরে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ। পাশাপাশি দেখবেন প্রাকৃতিক পরিবেশের অপরূপ শোভা।

উত্তরবঙ্গের এই গ্রামে ঘুরে দেখুন কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য (Travel)

উত্তরবঙ্গের এই গ্রামটি হল শিবখোলা ও আহালদারা। যদিও এই গ্রাম দুটি স্বল্প পরিচিত। কিন্তু এখানে আসলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে আসলে পরে দেখতে পাবেন সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক স্বর্গময় জায়গা। যেখানে বড় বড় পাথর আর শিলার ফাঁক দিয়ে বয়ে চলেছে নিরন্তর। নদীর ধারে অবস্থিত প্রাচীন শিব মন্দির এই জায়গার সৌন্দর্যকে আরও আধ্যাত্মিক করে তুলেছে (Travel)।

Travel explore this village in North Bengal for the mesmerizing view of Kanchenjunga

আরও পড়ুন: নরমাল আলুভাজা খেয়ে মুখে চর পড়েছে? নতুন টুইস্টে বানান দক্ষিণী স্টাইলের আলুভাজা

অন্যদিকে এখানে ঘুরতে আসলে আপনি দেখতে পাবেন নানান রকম পাখি। পাশাপাশি এখান থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার ৩৬০ ভিউ। এছাড়াও ভোরের সোনালী আলো থেকে শুরু করে সন্ধ্যের রং বদলানো পাহাড় আপনি এখানে বসেই দেখতে পাবেন। তাছাড়া ঘুরে আসতে পারেন সিটং। যা কমলে লেবুর জন্য বিখ্যাত।

কিন্তু আপনার হাতে যদি কম সময় থাকে। তাহলে হোমস্টে তে থেকে কিছুটা একান্ত সময় কাটাতে পারেন। পাশাপাশি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এখানকার স্থানীয় এলাকাটা। যেহেতু এখানে লোক সংখ্যা খুব একটা বেশি নেই। তাই এখানে বীর আপনি সেরকমভাবে দেখতে পাবেন না।

কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?

হাওড়া থেকে ট্রেনে করে পৌঁছিয়ে যান নিউ জলপাইগুড়ি। সেখান থেকে শিবখোলা দূরত্ব ৩০ কিলোমিটার। গাড়ি করে যাওয়ার পথে পাহাড়ি রাস্তা দৃশ্য দেখলে আপনার মন ভরে যাবে। পাশাপাশি এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। তবে পরিবার নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসা ভালো হবে (Travel)।