বাংলা হান্ট ডেস্ক: যেকোনো পদে আলু দেওয়া হয়ে থাকে। আবার অনেক সময় আলু ভাজা দিয়ে গরম ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু প্রতিদিন এক ধরনের আলু ভাজা খেয়ে আপনার যদি মুখে অরুচি চলে আসে। তাহলে স্বাদ বদল করতে বানাতে পারেন দক্ষিণী স্টাইলের আলু ভাজা। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন কীভাবে বানাবেন এই রেসিপিটি (Recipe)।
সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দক্ষিণ স্টাইল আলুভাজা (Recipe)
আলুভাজ আমরা প্রায়সই খেয়ে থাকি। তবে এক ধরনের পদ খেতে কার ভালো লাগে বলুন। আপনিও যদি স্বাদ বদল করতে চান, তাহলে বানিয়ে ফেলুন দক্ষিণী স্টাইলের এই রেসিপিটি। যা সব ধরনের খাবারের সঙ্গে একদম পারফেক্ট। দেখে নিন এর রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: বিশ্বাস হচ্ছে না? ৭ টাকায় রোজ ২.৬GB ডেটা ও আনলিমিটেড কলিং দিচ্ছে BSNL!
উপকরণ:
নতুন আলু: ১০-১৫টি
শুকনো লঙ্কা: ২-৩টি
বিউলির ডাল: ২ টেবিল চামচ
গোলমরিচ: ১ টেবিল চামচ
তিল তেল: ২ টেবিল চামচ
সর্ষের তেল: ১ টেবিল চামচ
গোটা জিরে: ১ চা চামচ
হিং: এক চিমটে
কারিপাতা: কয়েকটি
পেঁয়াজ: ১টি
লেবুর রস: ২ লেবুর রস
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
প্রণালী: প্রথমে আলুগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর আলু গুলো সেদ্ধ করে ফেলুন। তারপর শুকনো কড়াইতে শুকনো লঙ্কা, বিউলির ডাল এবং গোলমরিচ হালকা করে ভেজে নিন। এবার ঠান্ডা হলে মিক্সিতে বা শিলে পিষে গুঁড়ো করে নিন।তারপর কড়াইতে তেল গরম করে তাতে হিং, বিউলির ডাল এবং কারিপাতার ফোড়ন দিন। এরপর মিনিট খানেক নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিন। এবার পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে গুঁড়ো করে রাখা চেট্টিনাড মশলাটা দিয়ে দিন। তারপর নুন, হলুদ দিয়ে ভালো করে কষাতে থাকুন। এরপর সেদ্ধ করা আলু কড়াইতে দিয়ে ভালো সবটা মিশিয়ে নিন। তারপর ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে লেবুর রস ছড়িয়ে নিলেই কাজ শেষ। সবশেষে পরোটা, নান, রুটি, ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












