বাংলা হান্ট ডেস্ক: গ্ৰাহকদের জন্য ধামাকাদার অফার নিয়ে আসলে বিএসএনএল (BSNL)। দেশের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ভারত সঞ্চান্ন নিগম লিমিটেড বিএসএনএল গ্রাহকদের জন্য এই দুর্দান্ত উপহার দিয়েছে। যেখানে লঞ্চ করা হয়েছে তাদের বিশেষ প্রিপেইড প্ল্যান BSNL Bharat Connect 2026। এখানে ২৬২৬ টাকায় পুরো এক বছরের জন্য নিশ্চিন্তে পরিষেবা পাবেন। যেখানে বাদবাকি টেলিকম সংস্থাগুলি আকাশছোঁয়া রিচার্জ এর দাম থাকে। সেখানে বিএসএনএলের এই পদক্ষেপ নিঃসন্দেহে স্বস্তি এনে দেবে সাধারণ মানুষদের।
একদিনে ২.৬ জিবি ডেটা! প্রজাতন্ত্র দিবসে BSNL-এর ধামাকা (BSNL)
অবিশ্বাস্য অফার নিয়ে এসেছে বিএসএনএল (BSNL)। তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই প্ল্যানটির বিষয়ে ঘোষণা করা হয়েছে। দেখে নিন এই প্ল্যানটির অন্যান্য টেলিকম সংস্থার থেকে আলাদা কেন।

আরও পড়ুন: চলবে ইন্টারলকিং-এর কাজ, একের পর এক ট্রেন বাতিল—ভোগান্তির আশঙ্কা যাত্রীদের
প্ল্যানের নাম: BSNL Bharat Connect 26
দাম: ২,৬২৬ টাকা।
মেয়াদ: ৩৬৫ দিন (পুরো এক বছর)।
ডেটা: প্রতিদিন ২.৬ জিবি হাই-স্পিড ডেটা। সাধারণত জিও বা এয়ারটেল তাদের বছরের প্ল্যানে দৈনিক ২.৫ জিবি ডেটা দেয়, সেখানে বিএসএনএল দিচ্ছে বাড়তি ১০০ এমবি।
কলিং ও এসএমএস: দেশের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস।
দৈনিক খরচ: হিসেব করলে দেখা যাচ্ছে, এই প্ল্যানে গ্রাহকের দৈনিক খরচ পড়ছে মাত্র ৭.১৯ টাকা।
একই সঙ্গে গ্রাহকদের মনে রাখতে হবে, এটি একটি বিশেষ অফার। যা সব সময় পাওয়া যাবেনা। তবে এই বিষয়ে কর্তৃপক্ষ জানিয়ে রেখেছেন এই প্ল্যানটি রিচার্জ করা শেষ সুযোগ থাকবে ২৪ জানুয়ারি ২০২৬ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। অর্থাৎ এই সস্তা প্ল্যানটি বেছে নেওয়ার জন্য গ্রাহকদের হাতে এক মাস সময় থাকবে।
অপরদিকে জিও যেখানে প্রতিদিন ২.৫ জিবি ডেটার বাৎসরিক প্ল্যান এর দাম করেছে ৩৫৯৯ টাকা। সেখানে বিএসএনএল এই একই সুবিধা বরং বেশি মাত্রায় ডেটা দিচ্ছে মাত্র ২৬২৬ টাকায়। এই প্ল্যানটি ছাড়াও বিএসএনএলের আরো একটি বর্তমান জনপ্রিয় প্ল্যান রয়েছে তা হল আপনি মাত্র ২৩৯৯ টাকা ও ২৭৯৯ টাকার বিনিময় ৩৬৫ দিনের দুটি রিচার্জ প্ল্যান করতে পারবেন। তবে ভারত কানেক্ট ২৬’ প্লান্তি বর্তমানে ভ্যালু ফর মানি হিসেবে উঠে এসেছে (BSNL)।

















