গ্রাহকরা হন সতর্ক! চলতি মাসের এই ২ দিন SBI-তে ধর্মঘট, দুর্ভোগ এড়াতে সেরে রাখুন প্রয়োজনীয় কাজ

Published on:

Published on:

Strike at State Bank of India on these 2 days of this month.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) তথা SBI-র কর্মচারীরা আগামী ২৫ ও ২৬ মে, ২ দিনব্যাপী দেশজুড়ে ধর্মঘটের ঘোষণা করেছেন। কর্মচারীরা জানিয়েছেন যে, তাঁরা নিজেদের অধিকার, উন্নত কর্মপরিবেশ এবং কর্মী ও গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য এই পদক্ষেপ নিচ্ছেন।

দেশজুড়ে ধর্মঘটের ঘোষণা SBI (State Bank of India)-র কর্মচারীদের:

কেন ধর্মঘটের সিদ্ধান্ত: জানিয়ে রাখি যে, অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন তথা AISBISF এই ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের অভিযোগ, কর্মচারীদের বহু সমস্যার সমাধান হয়নি এবং পুরোনো চুক্তিগুলিও যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। ২০২৬ সালের ২ মে SBI চেয়ারম্যানকে পাঠানো এক নোটিশে জানানো হয়েছে যে, ওয়ার্কম্যান ক্যাটাগরির কর্মচারীরা ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট ১৯৪৭-এর অধীনে ধর্মঘট করবেন। এই তারিখগুলি যদি ছুটি থাকে, তবে ধর্মঘটটি ২৭ মে হবে বলেও জানা গিয়েছে।

Strike at State Bank of India on these 2 days of this month.

কর্মচারীদের দাবি: উল্লেখ্য যে, ফেডারেশন মোট ১৬টি দাবি পেশ করেছে। তাদের মতে, কর্মচারীদের অধিকার ক্রমশ খর্ব করা হচ্ছে। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে, পর্যাপ্ত কর্মী নিয়োগ, ম্যাসেঞ্জার এবং আর্মড গার্ডের নিয়োগ, স্থায়ী চাকরির আউটসোর্সিং বন্ধ করা, NPS কর্মচারীদের তাঁদের পেনশন ফান্ড ম্যানেজার পরিবর্তন করার সুযোগ দেওয়া, ২০১৯ সালের পর নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের জন্য বদলির সুবিধা এবং চিকিৎসা ও পেনশন-সংক্রান্ত সুযোগ-সুবিধার উন্নতি করা।

আরও পড়ুন: বন্ধ ৬,৬০০-রও বেশি সংস্থা, ধুঁকছে ৪২ শতাংশ কারখানা! মমতার আমলে বঙ্গের শিল্পে করুণ চিত্র

নিয়োগ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ: ফেডারেশন জানিয়েছে যে, প্রায় ৩০ বছর ধরে ম্যাসেঞ্জার নিয়োগ করা হয়নি। যার ফলে দরিদ্ররা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও, সুরাটের একটি SBI শাখায় সাম্প্রতিক ডাকাতির ঘটনা উল্লেখ করে সশস্ত্র রক্ষীর অভাব নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়াও, পেনশন ফান্ড ম্যানেজার পরিবর্তনের সুযোগ না থাকায় NPS কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। পাশাপাশি, কর্মীরা বেতন সমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

আরও পড়ুন: ভারতে সত্যিই দেখা যাবে না ফুটবল বিশ্বকাপ? রিলায়েন্সের প্রস্তাব ফেরাল ফিফা, চিন্তায় অনুরাগীরা

ধর্মঘটের আগে কী হবে: এদিকে, ধর্মঘটের আগে, কর্মীরা ৫ মে থেকে আগামী ২১শে মে পর্যন্ত বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী পালন করবেন বলে জানা গিয়েছে। যার মধ্যে থাকবে লাঞ্চ টাইমের সময় বিক্ষোভ, অবস্থান ধর্মঘট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার এবং স্মারকলিপি। তাঁরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁদের দাবির স্মারকলিপিও জমা দেবেন। সামগ্রিকভাবে, আলোচনার মাধ্যমে কোনও সমাধান না হলে আগামী ২৫ ও ২৬ মে-র ধর্মঘট ব্যাঙ্কিং পরিষেবাকে প্রভাবিত করতে পারে।