বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে UPI (UPI MDR Charges)। এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, UPI (Unified Payments Interface) লেনদেনের ওপর ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট তথা MDR চার্জের প্রতিবাদে দেশজুড়ে মোবাইল ফোন বিক্রেতারা আগামী ২ অক্টোবর ‘নো UPI ডে’ পালনের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন ইন্ডাস্ট্রি বডি অল ইন্ডিয়া মোবাইল রিটেলার্স অ্যাসোসিয়েশন (All India Mobile Retailers Association) তথা AIMRA-র এক উচ্চ অধিকারিক। মূলত, সরকার গত ১৫ অক্টোবর থেকে মার্চেন্টদের কাছে ২,০০০ টাকার বেশি UPI ট্রান্সফারের ক্ষেত্রে ০.৪ শতাংশের ফি আরোপ করেছে। যদিও, পার্সোনাল-টু-পার্সোনাল ট্রানজাকশন এবং ছোট অঙ্কের পেমেন্টকে এই চার্জ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
UPI চার্জের (UPI MDR Charges) বিরুদ্ধে জোরদার প্রতিবাদ!
‘নো UPI ডে’-র ঘোষণা: জানিয়ে রাখি যে, অল ইন্ডিয়া মোবাইল রিটেলার্স অ্যাসোসিয়েশন যোগ্য মার্চেন্ট UPI লেনদেনের ওপর প্রযোজ্য ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR নিয়ে মোবাইল রিটেলারদের উদ্বেগ তুলে ধরতে ২০২৬ সালের ২ অক্টোবর ‘নো UPI ডে”-এর ডাক দিয়েছে। ইতিমধ্যেই একটি বিবৃতিতে একথা জানিয়েছেন AIMRA-ভাইস প্রেসিডেন্ট এবং দিল্লি NCR অঞ্চলের প্রেসিডেন্ট তারবিন্দর সিং। তিনি বলেছেন যে, গান্ধী জয়ন্তীতে রিটেলার্স কালো কাপড় দিয়ে UPI QR কোড ঢেকে দেবেন এবং UPI পেমেন্ট গ্রহণ করবেন না।

কী জানানো হয়েছে: উল্লেখ্য যে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে AIMRA-র পাঠানো একটি স্মারকলিপি অনুসারে, UPI-এর ওপর MDR আরোপের এই পদক্ষেপের ফলে, UPI-এর মাধ্যমে মাসিক ৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা লেনদেনকারী ক্ষুদ্র খুচরো বিক্রেতাদের তাৎক্ষণিক মাসিক ২,০০০ থেকে ১২,০০০ টাকা ক্ষতি হবে। যা তাদের মোট আয়ের একটি উল্লেখযোগ্য অংশের ক্ষতি করবে। মোবাইল রিটেলারদের সংগঠনটির অনুমান অনুযায়ী, ০.৪ শতাংশ MDR সারা ভারতের ছোট মোবাইল রিটেলারদের ক্ষেত্রে প্রতি মাসে প্রায় ৪০ কোটি টাকা এবং বছরে প্রায় ৫০০ কোটি টাকার বোঝা চাপাবে। যা বহন করা কঠিন হবে।
আরও পড়ুন: এশিয়ান গেমসে স্কোয়াশে রুপো পেলেন অনাহত-অভয়! হাতছাড়া সরাসরি অলিম্পিকে এন্ট্রির সুযোগ
জানানো হয়েছে বড় দাবি: ইতিমধ্যেই তারবিন্দর সিং বলেছেন যে, ‘আমরা যদি ডিজিটাল ভারত চাই, তবে UPI-এর MDR শূন্য থাকা উচিত। এটি UPI বা ডিজিটাল ভারতের বিরুদ্ধে কোনও প্রতিবাদ নয়। আমাদের উদ্বেগ হল, যেসব ব্যবসায়ী ডিজিটাল পেমেন্ট গ্রহণ করেন, তাঁদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা।’
আরও পড়ুন: ১৩ বছর বয়সেই ৩০ টি চার, ২০ টি ছক্কায় ২৭৯ রান! ক্রিকেট বিশ্বকে চমকে দিল তারকা ক্রিকেটারের পুত্র
এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ‘আমরা যদি ডিজিটাল ভারতের অগ্রগতি চাই, তবে সমগ্র রিটেল ইকোসিস্টেমে ডিজিটাল পেমেন্ট সাশ্রয়ী থাকতে হবে। আমাদের সুস্পষ্ট দাবি হল, জিরো MDR স্ট্রাকচারের অধীনে UPI মার্চেন্ট পেমেন্ট অব্যাহত রাখতে হবে।’













