‘ভাইয়া নেহি ব্রাদার’, LSG-র বিরুদ্ধে ম্যাচ জিতে রিঙ্কুর মা-বোনের সঙ্গে ভিডিও কলে কথা বললেন নারিন

Published on:

Published on:

Sunil Narine-Rinku Singh video call goes viral.
Follow

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর ৩৮ তম নাচে মুখোমুখি হয়েছিল LSG এবং কলকাতা। ওই রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতা লখনৌকে সুপার ওভারে পরাজিত করে। এদিকে, ওই ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু সিংয়ের একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে। ওই ভিডিওটিতে রিঙ্কুকে তাঁর সতীর্থ সুনীল নারিনকে (Sunil Narine-Rinku Singh) ভিডিও কলে তাঁর মা ও বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেখা যাচ্ছে। মূলত, এই ভাইরাল ভিডিওটি KKR বনাম লখনউ LSG ম্যাচের পর রেকর্ড করা হয। ম্যাচের পর, যখন প্রত্যেক খেলোয়াড় বিশ্রাম নিচ্ছিলেন, তখন রিঙ্কু তাঁর মা ও বোনের কাছ থেকে একটি ভিডিও কল পান। এরপর তিনি নারিনকে তাঁর পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

রিঙ্কুর মা-বোনের সঙ্গে ভিডিও কলে কথা বললেন নারিন (Sunil Narine-Rinku Singh):

এদিকে, ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে ভিডিও কলে নারিনকে দেখে রিঙ্কুর বোন তাঁকে ‘ভাইয়া’ বলে ডাকতে শুরু করেন। এমতাবস্থায়, রিঙ্কু সঙ্গে সঙ্গে বলেন, ‘আরে ভাইয়া নেহি ব্রাদার’। মূলত, রিঙ্কু বুঝিয়ে দেন যে, নারিন ‘ভাইয়া’ ডাক হয়তো বুঝবেন না। তাই, তাঁকে ‘ব্রাদার’ বলে ডাকতে বলেন। এর পাশাপাশি রিঙ্কুর বোন নারিনের উদ্দেশ্যে হিন্দিতে আরও জানান, ‘আপনি খুব ভালো বোলিং করেছেন।’ রিঙ্কু সেটি ইংরেজিতে নারিনের কাছে উপস্থাপিত করেন। তারপরেই তাঁরা হাসতে শুরু করেন। পাশাপাশি, নারিন ধন্যবাদও জানান।

নারিনের সঙ্গে কথা বলেন রিঙ্কুর মা-ও: এদিকে রিঙ্কু সিং ক্যারিবিয়ান তারকার সঙ্গেও তাঁর মা-কেও পরিচয় করিয়ে দেন। মোবাইল ফোনটি নারিনের দিকে ঘুরিয়ে রিঙ্কু বলেন, ‘ইনি আমার মা’, এরপর নারিন হাত নেড়ে তাঁকে অভিবাদন জানান।

আরও পড়ুন: আর করতে হবে না বছরের পর বছর অপেক্ষা! এবার দ্রুত বাড়বে সরকারি ব্যাঙ্ক কর্মচারীদের বেতন

কী প্রতিক্রিয়া নেটিজেনদের: ইতিমধ্যেই এই ভিডিওটি নেটমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, ভিডিওটি প্রত্যক্ষ করে অনেকেই মজার মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন অনুরাগী বলেন, ‘ভাই, আমি সুনীল নারিনকে হাসতে দেখেছি, জীবনে আর কী চাই।’ আরেকজন লিখেছেন,, ‘নামটা সুনীল, তাই তাঁরা ভেবেছিলেন তিনি একজন ভারতীয়।’ আরেকজন ক্রিকেটপ্রেমী লিখেছেন, ‘এটা শুধু রিঙ্কু সিংয়েরই দাপট’।

আরও পড়ুন: ভেঙে যাবে লিস্টিংয়ের সব রেকর্ড! কবে আসছে Reliance Jio-র IPO? জানালেন খোদ মুকেশ আম্বানি

লখনৌর বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের দুরন্ত পারফরম্যান্স: গত রবিবার লখনৌর বিরুদ্ধে KKR-এর জয়ের ক্ষেত্রে রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের হয়ে প্রথমে ব্যাট করতে নেমে তিনি প্রতিকূল পরিস্থিতিতে অপরাজিত ৮৩ রান করেন। এরপর তিনি ফিল্ডিং করার সময় ৫ টি চমৎকার ক্যাচ ধরেন। এমনকি, সুপার ওভারের প্রথম বলেই তিনি চার মারেন। যার জন্য রিঙ্কু ম্যাচ ‘প্লেয়ার অফ দ্যা ম্যাচ’ নির্বাচিত হন।