ভেঙে যাবে লিস্টিংয়ের সব রেকর্ড! কবে আসছে Reliance Jio-র IPO? জানালেন খোদ মুকেশ আম্বানি

Published on:

Published on:

What did Mukesh Ambani say about Reliance Jio IPO?
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি বহু প্রতীক্ষিত জিও প্ল্যাটফর্মসের IPO (Reliance Jio IPO) প্রসঙ্গে একটি বড় ইঙ্গিত দিয়েছেন। সামগ্রিক বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক আখ্যা দিয়ে আম্বানি জানিয়েছেন যে, ভারতের সর্বকালের বৃহত্তম IPO-র প্রস্তুতিতে সংস্থাটি দ্রুতগতিতে এগিয়ে চলেছে। কোম্পানিটির আর্নিং রিলিজের সময়ে আম্বানি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা জিও প্ল্যাটফর্মসের লিস্টিংয়ের দিকে অবিচলিতভাবে এগিয়ে যাচ্ছি। এটি সংস্থাটির যাত্রাপথে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ হিসাবে প্রমাণিত হবে।’

কবে আসছে Reliance Jio-র IPO (Reliance Jio IPO)?

এদিকে, বাজার বিশেষজ্ঞদের মতে, রিলায়েন্স ২০২৬ সালের মে মাসের শুরুতেই তাদের IPO-র জন্য একটি ড্রাফট পেপার (ডিআরএইচপি) দাখিল করতে পারে। এতে ২০২৬ অর্থবর্ষের সম্পূর্ণ পরিসংখ্যান অন্তর্ভুক্ত থাকবে। ১৮০ বিলিয়ন ডলার (প্রায় ১৭ লক্ষ কোটি টাকা) সম্ভাব্য মূল্যায়নের মাধ্যমে এই IPO থেকে প্রায় ৪ বিলিয়ন ডলার সংগ্রহ করা সম্ভব হবে। যা এটিকে ভারতীয় ইতিহাসের অন্যতম বৃহত্তম লিস্টিংয়ে পরিণত করবে।

What did Mukesh Ambani say about Reliance Jio IPO?

জিও-র পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, গত শুক্রবার রিলায়েন্স গতকাল জিও প্ল্যাটফর্মসের মার্চ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। এই ত্রৈমাসিকে জিও প্ল্যাটফর্মস দুর্দান্ত ফলাফল সামনে এনেছে। জানা গিয়েছে যে, অপারেটিং রেভিনিউ ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৪,৯২৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এদিকে, নিট প্রফিট ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭,৯৩৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি, EBITDA ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, ব্যবহারকারী প্রতি আয় তথা ARPU বেড়ে ২১৪ টাকা হয়েছে। মোট ডেটা ট্রাফিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সর্বোপরি ৯১ লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন।

আরও পড়ুন: সঠিক পরিকল্পনায় বাজিমাত! হরমুজে অবরোধ সামলে কীভাবে নিজের তেলের ভাণ্ডার পূর্ণ করছে ভারত?

বিনিয়োগকারীদের জন্য জিও IPO-র গুরুত্ব: উল্লেখ্য যে, জেএম ফাইনান্সিয়াল এবং CLSA-র মতো বড় ব্রোকাররা মনে করেন যে, জিও-র তালিকাভুক্তি রিলায়েন্সের শেয়ারের জন্য একটি বড় বুস্টার হিসেবে বিবেচিত হবে। বিশেষজ্ঞরা মনে করেন যে, একটি পৃথক লিস্টিং জিও-র স্বাধীন মূল্যায়নের সুযোগ করে দেবে। যদিও রিলায়েন্সের শেয়ারের ওপর হোল্ডিং কোম্পানির ডিসকাউন্টের ঝুঁকি থাকতে পারে, তবে এর সম্ভাবনা কম।

আরও পড়ুন: গোটা বিশ্ব দেখবে ভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের শক্তি! ২০২৭-এই ছুটবে প্রথম স্বদেশি বুলেট ট্রেন

এদিকে, মুকেশ আম্বানি জোর দিয়ে বলেছেন যে, জিও এখন আর শুধু একটি টেলিকম কোম্পানি নয়, বরং এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং পরবর্তী প্রজন্মের প্রযুক্তি প্ল্যাটফর্মগুলিকে সকলের জন্য সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছে।