বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) থেকে বাদ পড়ার পর অবশেষে ছন্দে ফিরেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গত শনিবার সৈয়দ মুস্তাক আলী (Syed Mushtaq Ali Trophy) ট্রফিতে হায়দ্রাবাদের বিরুদ্ধে মুম্বাইয়ের (Mumbai) জার্সিতে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সূর্যকুমার। মাত্র ২১ বলে অপরাজিত ৬০ রান করে মুম্বইকে জিতিয়েছিলেন তিনি। তার পর নিজের এই প্রত্যাবর্তনের কৃতিত্ব দিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)।
ম্যাচের পর হালকা মেজাজে পাওয়া গিয়েছিল সূর্যকুমারকে। কোনও ফাইভ স্টার রেস্তোরাঁ নয়, কোনও বিলাসবহুল আয়োজনও নয়, দলকে জেতানোর পর সতীর্থদের সঙ্গে মেঝেতে বসে রুটি আর মাটন কারি খেয়েছেন স্কাই! তার সেই খাওয়া দাওয়ার ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্যান্টিনে দেখা গিয়েছিল এক অন্য সূর্যকে। রাঁধুনি মানিক প্রধানের তৈরি হাতে গড়া রুটি ও মাটন কারি খেতে বসেছিলেন সূর্য, সরফরাজ-সহ মুম্বই দলের কয়েকজন ক্রিকেটার।

এরমধ্যেই মুম্বাইয়ের জার্সিতে নিজের দুর্দান্ত ইনিংসটির পেছনের অনুপ্রেরণার কথা জানিয়েছেন সূর্যকুমার যাদব। তিনি জানান, মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকের একটি সিন থেকে তিনি একটি পরিকল্পনা নিয়েছিলেন। ওই অংশে ধোনিকে নির্বাচকদের বসার জায়গার দিকে ছক্কা হাঁকাতে দেখা যায়। তিনিও ঠিক তেমনটাই করতে চেয়েছিলেন এবং চেয়েছিলেন যেন নির্বাচকরা সোজা বাউন্ডারির কাছে বসে থাকেন।
আরও পড়ুন: ফের মিলে গেল গম্ভীর ও শ্রেয়সের সুর! ভারতের সিরিজ জয়ের পর দুজনেই করলেন এই তাৎপর্যপূর্ণ মন্তব্য
সূর্যকুমার সরাসরি জানান যে তার পরবর্তী লক্ষ্য হলো ধারাবাহিকভাবে রান করা এবং দলকে এই ট্রফি জিততে সাহায্য করা। তিনি ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাটটি উপভোগ করছেন এবং কোনো চাপ ছাড়াই খেলতে চান। এছাড়া, তিনি আইসিসি টুর্নামেন্ট জেতার কঠিন চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন বিশেষ করে ঘরের মাঠে, যা আগে ধোনি ছাড়া অন্য কোনও ভারতীয় অধিনায়ক করতে পারেনি।
আরও পড়ুন: বিদেশের মাটিতে চূড়ান্ত ফ্লপ রোহিত-কোহলি সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং! বিশ্বকাপের আগে মাথায় হাত গম্ভীরের
চলতি বছরে টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারাটা তার কাছে ছিল দারুণ এক অনুভূতি। তিনি স্বীকার করেন যে, নির্বাচকরা যখন অধিনায়কত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তিনি নিশ্চিতভাবেই হতাশ হয়েছিলেন। তার মতে, এমন পরিস্থিতিতে যদি কেউ দুঃখ না পায়, তবে সেই আবেগকে আর তীব্র আকাঙ্ক্ষায় রূপান্তর করা সম্ভব নয়। তিনি আরও বলেন, ভারতের হয়ে খেলার সেই পুরোনো ক্ষুধা তার মধ্যে ফিরে এসেছে। তিনি আবারও দেশের হয়ে খেলতে চান। তাকে এখন নিজের পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের দরজায় কড়া নাড়তে হবে। তার উদ্দেশ্য একদম স্পষ্ট—তিনি জাতীয় দলে ফিরে আসতে চান।












