Durga Puja 2026 Live Updates

শীতের কলকাতায় এক সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব! ফিল্ম ফেস্টিভ্যালের দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announced KIFF 2026 to start from 17th December
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2026) অপেক্ষায় দিন গোনেন শহরের সিনেমা প্রেমী মানুষেরা। চলতি বছর কবে এই উৎসব আয়োজিত হবে, তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার হাওড়ার সাঁতরাগাছি থেকে জয়পুর অবধি একটি নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ঘোষণা করেন তিনি।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচি | (KIFF 2026)

মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ আগ্রহ ও উৎসাহে এবারের চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে। আগামী ১৭ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে। চলবে আগামী ২৩ ডিসেম্বর অবধি।

আরও পড়ুনঃ কাকদ্বীপ ও সাগরদ্বীপের যোগাযোগ ব্যবস্থায় ঐতিহাসিক বদল! গঙ্গাসাগর সেতু নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

চলচ্চিত্র উৎসবের পাশাপাশি আসন্ন শীতে রাজ্যে আরও একাধিক বড় রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। তিনি জানান, চলচ্চিত্র উৎসব শেষ হলেই প্রবাসী ভারতীয়দের নিয়ে কলকাতায় একটি বিশেষ সম্মেলন আয়োজিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “১৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর অবধি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তারপর প্রবাসী ভারতীয়দের সম্মেলন, ওয়ার্ল্ড এনার্জি সপ্তাহের আগে মেট্রোর উদঘাটনের অনুরোধ করছি।“

KIFF 2026

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মানেই চাঁদের হাট। আগের সরকারের আমলে ধুমধাম করে এই ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হত। রাজ্যে পালাবদলের পর আগামী ১৭ ডিসেম্বর থেকে প্রথম চলচ্চিত্র উৎসব আয়োজিত হবে। সেখানে কী কী চমক থাকবে, সেই নিয়ে ইতিমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে।

অন্যদিকে আজ সাঁতরাগাছি থেকে রাজস্থানের জয়পুর অবধি সরাসরি ট্রেন পরিষেবা চালু হল। ভার্চুয়ালি উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, আগে জয়পুরের ট্রেন ধরতে হলে কলকাতার মানুষকে খড়গপুর যেতে হত। এবার সাঁতরাগাছি-টাটানগর থেকে সরাসরি রাজস্থান অবধি ট্রেন পরিষেবা চালু হয়ে গেল।