‘৪২টা সিটই BJP পাবে’, গুজরাটের অনুষ্ঠান থেকে মোদীজিকে উপহার দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

CM Suvendu Adhikari Promises all 42 seats in Loksabha Elections 2029 to Gift PM Narendra Modi
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আগামীতে ৪২টা সিটই জিতবে BJP বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মোদীজিকে (PM Narendra Modi) ২০২৯ এর লোকসভা নির্বাচনে এটাই উপহার দেবেন বলে জানান তিনি। বুধবার ভাওনগরে মোদীজির জনপ্রতিনিথি হিসাবে ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানেই একথা জানালেন মুখ্যমন্ত্রী।

২০২৯-এর লোকসভা নির্বাচনে ৪২ টা সিটই পাবে BJP!

পাহাড়যাত্রার সময় কাটছাট করে গুজরাট গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, ‘মোদীজির নেতৃত্বে আমরা সর্ব শক্তি দিয়ে লড়াই করব। বাংলা থেকে সমস্ত অর্থাৎ ৪২টা আসনই জিতব’। আসন্ন লোকসভা ভোটের এই টার্গেট ২০১৯ এর ১৮টি ও ২০২৪ সালের ১২টি সিট পাওয়াকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে।

এদিন তিনি নিজের বক্তব্যে নাম না নিয়ে তৃণমূলকে আক্রমণ করে তিনি জানান, পূর্ববর্তী সরকারের ভুল সিদ্ধান্ত, ভুল পলিসি ও তোষণের রাজনীতির জেরেই পশ্চিমবঙ্গ আজও অনেকটা পিছিয়ে রয়েছে। তবে এবার রাজ্য দেখতেই পাচ্ছে উন্নয়ন কাকে বলে। তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত প্রকল্পের দরুন লক্ষ লক্ষ মানুষ সুবিধা পাচ্ছেন।

আরও পড়ুনঃ ‘দিল্লিতে গিয়ে নাটক করছেন মমতা! এখানেও ফ্লপ… ওখানেও ফ্লপ হবেন’, বিস্ফোরক সুকান্ত মজুমদার

বাংলা তথা দেশে অনুপ্রবেশকারী প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, তৃণমূল আমলে লাখ লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলা দিয়ে ভারতে ঢুকেছে। এর মধ্যে তিন লাখের বেশি গুজরাটেও পৌঁছেছে। আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৬০০ কিলোমিটার বেড়াহীন ছিল। কারণ আগের সরকার বিএসএফকে জমি দেয়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দ্রুত জমি হস্তান্তর শুরু করে। এখন প্রয়োজনীয় জমির ৯০ শতাংশের বেশি দেওয়া হয়েছে।

এছাড়া বিগত সরকারের আমলে ধর্মীয় অনুষ্ঠান দমনের অভিযোগ করেছেন। উদাহরণস্বরূপ দুর্গাপুজো আয়োজনের জন্যও মানুষকে আদালতের কাছে যেতে হয়েছিল। রাম নবমীর শোভাযাত্রা করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল, সেটাও মেলেনি।

প্রসঙ্গত, নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘সেবা জ্যোতি যাত্রা’ পোগ্রামের আয়োজন করা হয়েছিল। যেখানে ক্যাবিনেট মিনিস্টার ও এমপিরা নয়া দিল্লিতে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা লাইভ দেখেছেন। যেটা দেখতে উপস্থিত হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেও।