‘১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন’, সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Dearness Allowance(343)
Follow

বাংলাহান্ট ডেস্ক: একদিন পর মহালয়া। বাঙালি এখন মায়ের আসার অপেক্ষায়। আর এই পুজোর মাসেই বড় সুখবর অপেক্ষা করছে সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য। চলতি মাসে পুজো শুরুর আগেই মাসের বেতন-পেনশন পেয়ে যাবেন সরকারি কর্মী ও পেনশনাররা। পাশাপাশি মিলবে বর্ধিত ডিএ (Dearness Allowance)। এমনই জানিয়েছে নবান্ন। এদিন ফের একবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে উঠে এল সেই প্রসঙ্গ।

সরকারি কর্মীদের বেতন ডিএ, নিয়ে বড় ঘোষণা | Dearness Allowance

মালদার মানিকচকের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ১৬ অক্টোবরের মধ্যেই ২০ শতাংশ ডিএ এবং বেতন পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী বলেন, “১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ ডিএ-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা।”

উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন এবার মোট ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা ও অগ্রিম বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য জানিয়েছে অক্টোবরের বেতন ঢুকবে ১৫ অক্টোবর। পুজো শুরুর আগেই মাসের বেতন-পেনশন পেয়ে যাবেন সরকারি কর্মীরা। ডিএ-র ২০ শতাংশ টাকাও ঢুকে যাবে। একইসাথে পেনশনভোগীরাও পাবেন এই ডিএ।

dearness allowance(303)

আরও পড়ুন: ১৫ বছরেও মেলেনি হদিশ! দুই যুবকের নিখোঁজ রহস্যে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

এবারে ১৬ অক্টোবর পড়েছে ষষ্ঠী। সেদিনই রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের ডিএ ও বেতন পেয়ে যাবেন। আসলে পুজোর সময় কেনাকাটা ও উৎসবের দিনগুলির কথা মাথায় রেখে কর্মীদের আর্থিক স্বস্তি দিতেই আগাম বেতন প্রদান করবে নবান্ন।

উল্লেখ্য, প্রথম পূর্ণাঙ্গ বাজেট থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল বিজেপি সরকার। যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। পুজোর মাসে অগ্রিম বেতনের সঙ্গেই বর্ধিত হারে ২০ শতাংশ ডিএ মিলবে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নবান্ন। শুধু কর্মচারীরাই নন, পেনশন বা ফ্যামিলি পেনশনাররাও ১৫ তারিখই টাকা পাবেন।