বাংলাহান্ট ডেস্ক : টিআরপি যেমনি হোক না কেন, দিদি নাম্বার ওয়ান এর জনপ্রিয়তা বরাবরই থাকে তুঙ্গে। আর এর অন্যতম কারণ হল রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনা। বহু বছর ধরেই দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা করে আসছেন তিনি। কিন্তু সম্প্রতি তাঁর জায়গায় দেখা গেল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে (Sweta Bhattacharya)। তারপরেই তুঙ্গে উঠেছে গুঞ্জন। শ্বেতা কি তবে জায়গা কেড়ে নিলেন রচনার?
দিদি নাম্বার ওয়ানে নতুন মুখ শ্বেতা (Sweta Bhattacharya)
ছোটপর্দার জনপ্রিয় মুখ শ্বেতা। অভিনেত্রী হিসেবে যথেষ্ট জনপ্রিয় তিনি। কিন্তু সম্প্রতি তাঁকে সঞ্চালনায় দেখে রীতিমতো চমকেছেন অনেকে। দিদি নাম্বার ওয়ানে কী করছেন তিনি। তবে কি এবার থেকে শ্বেতাকেই দেখা যাবে এই শোয়ের সঞ্চালনায়?

কী জানালেন অভিনেত্রী: অভিনেত্রী অবশ্য শুরুতেই নাকচ করে দিয়েছেন এমন গুঞ্জন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই বদল সাময়িক। ব্যক্তিগত কারণে তিন দিন শহরের বাইরে গিয়েছিলেন রচনা। সেই কয়েকটা দিনই শুধু রচনার হয়ে সঞ্চালনা করেছেন শ্বেতা (Sweta Bhattacharya)। দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা নিয়ে শ্বেতা বলেন, বেশ ভয়ই করছিল তাঁর। যে অভিজ্ঞতা আর দক্ষতা নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় এই শো এতদিন ধরে টেনেছেন সেই ক্ষমতা তাঁর নেই। হঠাৎই তাঁর কাছে এই সুযোগ আসে। তাই ভাবলেন অভিজ্ঞতাটা একবার ঝালিয়ে নেবেন।
আরও পড়ুন : দোলেও ভোগান্তির একশেষ, একসঙ্গে ৬৫ টি ট্রেন বাতিল হাওড়া-শিয়ালদহ ডিভিশনে
এখন কী করছেন শ্বেতা: দিদি নাম্বার ওয়ান মানেই রচনা। সেখানে হঠাৎ মুখ বদল হওয়ায় দর্শকরা তা কতটা মেনে নেবেন তা নিয়েও ছিল সংশয়। যদিও শ্বেতা স্পষ্টতই জানান, সঞ্চালক হিসেবে কেরিয়ার গড়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। রচনাকেই দেখা যাবে ওই মঞ্চে।
আরও পড়ুন : গরম ভাতে জাস্ট জমে যাবে, ঘটিবাড়ির স্টাইলে ঝাল ঝাল পেঁয়াজ পোস্তর রেসিপি
কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের পর আপাতত বিরতিতে রয়েছেন শ্বেতা। চুটিয়ে সংসার করছেন তিনি। পাশাপাশি স্বামী রুবেলের সঙ্গে ঘোরার প্ল্যানও করছেন শ্বেতা।












