বাংলাহান্ট ডেস্ক : পোস্তর দাম যতই হাতে ছ্যাঁকা দিক না কেন, বাঙালিকে পোস্ত খাওয়া থেকে আটকানো সম্ভব নয়। নিরামিষ আলু পোস্ত থেকে শুরু করে পেঁয়াজ পোস্ত, ঝিঙে পোস্ত হরেক রকম পদ (Recipe) রয়েছে পোস্তর। এমনকি বিভিন্ন আমিষ পদও পোস্তর সঙ্গে দারুণ জমে।
ঘটিবাড়ির মতো করে পেঁয়াজ পোস্তর রেসিপি (Recipe)
বিশেষ করে ঘটিবাড়ির রান্নায় পোস্তর চল বহুদিনের। রান্না নিয়ে যতই রেষারেষি থাকুক না কেন, পোস্তর রেসিপিতে ঘটিবাড়িকে টেক্কা দেওয়া কঠিন। সামান্য একটু পেঁয়াজ পোস্তও গরম ভাতে লাগে যেন অমৃত। ঘটিবাড়ির স্টাইলে কীভাবে রাঁধবেন পেঁয়াজ পোস্ত, রইল একেবারে সহজ রেসিপি (Recipe)।

পেঁয়াজ পোস্তর উপকরণ:
পোস্ত
পেঁয়াজ কুচি
শুকনো লঙ্কা
কাঁচা লঙ্কা
সর্ষের তেল
আরও পড়ুন : চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকলেও নিশ্চিন্ত নয়, কারা দিতে পারবেন না ভোট? জানুন
পেঁয়াজ পোস্তর প্রণালী: প্রথমেই একটি বাটিতে খানিকটা পোস্ত আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এরপর জল ছেঁকে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দিয়ে বেটে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে দিতে হবে পেঁয়াজ কুচি।
আরও পড়ুন : দোলেও ভোগান্তির একশেষ, একসঙ্গে ৬৫ টি ট্রেন বাতিল হাওড়া-শিয়ালদহ ডিভিশনে
গ্যাসের আঁচ মাঝারি রেখে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলেই দিয়ে দিতে হবে পোস্ত বাটা। দরকারে দিতে হবে আরেকটু লঙ্কা বাটা। এরপর দিতে হবে নুন ও হলুদ। খানিকক্ষণ ভালো করে নেড়েচেড়ে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পেঁয়াজ পোস্ত।












