মিমির বিরুদ্ধে সিভিল ও ক্রিমিনাল মামলা, ২০ লক্ষ টাকার ড্যামারেজ চেয়ে আইনি লড়াই তরুণজ্যোতির

Published on:

Published on:

Tarunjyoti Tewari Breaks Silence Over Mimi Row
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বনগাঁর নয়াগোপালগঞ্জে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার পৌঁছে গেল আদালতে। অভিনেত্রী মিমি চক্রবর্তীর অভিযোগের পাল্টা জবাব দিতে সরব হলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। তাঁর দাবি, অভিনেত্রীর করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ আদালতে ইতিমধ্যেই দায়ের হয়েছে দুটি মামলা।

কী অভিযোগ করেছিলেন মিমি?

ঘটনাটি বনগাঁর নয়াগোপালগঞ্জ এলাকায় যুবক সংঘের উদ্যোগে আয়োজিত একটি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তাঁর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন ক্লাবের এক কর্মকর্তা তনয় শাস্ত্রী আচমকাই মঞ্চে উঠে পড়েন। শুধু তাই নয়, তাঁর পরিবেশনায় বাধা দিয়ে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। এই ঘটনায় নিজেকে অপমানিত ও হেনস্তার শিকার বলে দাবি করেন অভিনেত্রী।

অন্যদিকে উদ্যোক্তাদের পাল্টা দাবি নির্ধারিত সময়ের অনেক দেরিতে অনুষ্ঠানে পৌঁছেছিলেন মিনি। তাঁদের দাবি, মিমি চক্রবর্তীর অনুষ্ঠানে পৌঁছানোর কথা ছিল রাত সাড়ে ১০টায়। কিন্তু তিনি পৌঁছন রাত পৌনে ১২টায়। সামনে স্কুলের পরীক্ষা থাকায় প্রশাসনের তরফে মাইক বাজিয়ে অনুষ্ঠান রাত ১২টার মধ্যে শেষ করার নির্দেশ ছিল। সেই কারণেই মাত্র ১৫ মিনিট পর অনুষ্ঠান শেষ করতে বাধ্য হন তাঁরা।

উদ্যোক্তাদের আরও দাবি, এই অনুষ্ঠানের জন্য ২ লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন মিমি চক্রবর্তী। কথা ছিল দেড় ঘন্টা অনুষ্ঠানের পারফর্ম করার। কিন্তু আইনি নোটিশ থাকার কারণে মাত্র ১৫ মিনিটে পারফর্ম করেন তিনি।

আইনি লড়াই শুরু, ২০ লক্ষ টাকার ড্যামারেজ দাবি

এই ঘটনায় ফের মুখ খুলেছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। তনয় শাস্ত্রীকে পাশে নিয়ে তিনি বলেন, অসম্মান ও শ্রীলতা হানির যে অভিযোগ মিমি চক্রবর্তী করেছিলেন, তা সম্পূর্ণ মিথ্যা। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করেছিল বলেও দাবি করেন তিনি।

কী বললেন তরুনজ্যোতি (Tarunjyoti Tewari)?

তরুণজ্যোতি (Tarunjyoti Tewari) বলেন, পরে মিমি চক্রবর্তীর কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়। সেখানে তনয় শাস্ত্রীর পক্ষে ২০ লক্ষ টাকা ড্যামারেজ দাবি করা হয় এবং অনুষ্ঠানের জন্য নেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকা ফেরতের আবেদন জানানো হয়। তবে আইনি নোটিশ পাওয়ার পরেও অভিনেত্রীর তরফে কোনও জবাব আসেনি বলে অভিযোগ করেন তিনি।

Tarunjyoti Tewari Breaks Silence Over Mimi Row

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা? মহিলাদের ১১,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিচ্ছে কেন্দ্র, তবে পাবেন শুধুমাত্র এরাই

তরুণজ্যোতি আরও জানান আইনি নোটিশের কোন উচ্চবাচ্য না করায় বনগাঁ কোর্টে দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি সিভিল মামলা এবং একটি ক্রিমিনাল মামলা। শেষে মিমি চক্রবর্তীর উদ্দেশ্যে তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari) কড়া বার্তা দিয়ে বলেন, “উনি যে নোংরা খেলাটা খেললেন, তার সমস্ত জবাব কোর্টেই হবে। এর জন্য যতদূর যেতে হয়, যাব।”