সামরিক ক্ষেত্রে বড় সাফল্য ভারতের! উড়তে প্রস্তুত টাটা-এয়ারবাসের প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’ C-295 বিমান

Published on:

Published on:

Tata-Airbus' first 'Made in India' C-295 aircraft ready to fly.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সামরিক বিমান উৎপাদনের ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। মূলত, ভাদোদরার টাটা-এয়ারবাস কারখানায় নির্মিত প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’ এয়ারবাস সি-২৯৫ বিমান এখন ফ্লাইট টেস্টের জন্য প্রস্তুত। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ‘মেড ইন ইন্ডিয়া’ উদ্যোগের অধীনে ভারতের দেশীয় সামরিক বিমান উৎপাদন ক্ষমতা জোরদার করার লক্ষ্যে এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

টাটা-এয়ারবাসের প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’ (India) সি-২৯৫ বিমান:

এয়ার মার্শাল ভারতীর ভাদোদরা প্ল্যান্ট পরিদর্শন: জানিয়ে রাখি যে, ভারতীয় বিমান বাহিনীর (AIF) ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ, এয়ার মার্শাল অবদেশ কুমার ভারতী সম্প্রতি ভাদোদরায় অবস্থিত টাটা-এয়ারবাস প্ল্যান্ট পরিদর্শন করেন। তিনি সি-২৯৫ বিমানের ফাইনাল অ্যাসেম্বলি লাইন পরিদর্শন করেন এবং প্রস্তুতিও পর্যালোচনা করেন। IAF-এর মতে, এই বিমানকে তার প্রথম উড়ানের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রকল্পটি টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) এবং এয়ারবাসের অংশীদারিত্বে সম্পন্ন হচ্ছে।

Tata-Airbus' first 'Made in India' C-295 aircraft ready to fly.

ভারত ও স্পেনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে: উল্লেখ্য যে, ভাদোদরার এই ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি ২০২৪-এর ২৮ অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ উদ্বোধন করেন। ভারত স্পেনের সঙ্গে প্রায় ২১,৯৩৫ কোটি টাকা মূল্যের ৫৬ টি সি-২৯৫ বিমানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। যার মধ্যে ১৬ টি বিমান সরাসরি স্পেন থেকে প্রস্তুত অবস্থায় সরবরাহ করা হবে। বাকি ৪০ টি বিমান ভারতে তৈরি করা হবে।

আরও পড়ুন: জ্বালানি নিয়ে বাড়ছে চিন্তা! বদলাতে চলেছে IPL ২০২৬-এর বাকি ম্যাচগুলির শিডিউল?

ভারতে একটি বড় এয়ারোস্পেস ইকোসিস্টেম তৈরি করা হবে: এই প্রকল্পের অধীনে, টাটা গ্রুপের কোম্পানি বিমান উৎপাদন থেকে শুরু করে অ্যাসেম্বলি, ইঞ্জিন ও অ্যাভিওনিক্স টেস্টিং, ফ্লাইট টেস্টিং এবং ফিউচার আপগ্রেড ও সহায়তার দায়িত্ব পালন করবে। এই কর্মসূচির মাধ্যমে ভারতে অ্যাডভান্স এয়ারোস্পেস ও প্রতিরক্ষা উৎপাদন পরিকাঠামোকে শক্তিশালী করা হচ্ছে। জানিয়ে রাখি যে, সি-২৯৫ বিমানের জন্য ভারত বিশ্বের বৃহত্তম গ্রাহক হয়ে উঠেছে। ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অধীনে, ৪০ টি বিমানের ৮৫ শতাংশের বেশি স্ট্রাকচারাল ম্যানুফ্যাকচারিং এবং ফাইনাল অ্যাসেম্বলি ৮৫ শতাংশেরও বেশি ভারতেই সম্পন্ন হবে। এছাড়াও, ছোট-বড় মিলিয়ে ১৩,০০০-এরও বেশি যন্ত্রাংশ দেশীয়ভাবে তৈরি করা হবে। সরকারি ও বেসরকারি সেক্টরের ৩৭ টি ভারতীয় কোম্পানিকে এই সাপ্লাই চেনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: T20 ক্রিকেটের ইতিহাসে এই প্রথম! KKR vs GT ম্যাচে তৈরি হল এমন বিশ্বরেকর্ড, জানলে চমকে যাবেন

 সি-২৯৫ পুরনো অ্যাভ্রো বিমানগুলিকে প্রতিস্থাপন করবে: মূলত, এয়ারবাস সি-২৯৫ ভারতীয় বিমানবাহিনীর পুরনো অ্যাভ্রো-৭৪৮ বিমানগুলিকে প্রতিস্থাপন করবে। এগুলি মূলত মিডিয়াম ট্যাকটিক্যাল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। যা সৈন্য ও সরঞ্জাম পরিবহণ, চিকিৎসা সংক্রান্ত জরুরি স্থানান্তর এবং বিশেষ অভিযানের জন্য ব্যবহৃত হয়। এই বিমানগুলি ৭০ জন সৈন্য, ৪৮ জন প্যারাট্রুপার অথবা ২৪ টি মেডিকেল স্ট্রেচার বহন করতে পারে। জানিয়ে রাখি যে, সি-২৯৫ বিমান ২ টি প্র্যাট অ্যান্ড হুইটনি পিডব্লিউ১২৭জি টার্বোপ্রপ ইঞ্জিন দ্বারা চালিত। এর অনন্য সুবিধা হল এই বিমানগুলি ছোট কিংবা কাঁচা রানওয়ে থেকেও উড়তে পারে। বিমানগুলি পার্বত্য এবং প্রত্যন্ত অঞ্চলে কার্যক্রম পরিচালনায় সুবিধা দেবে। প্রতিটি বিমান ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল) এবং ভারত ডায়নামিক্স লিমিটেড (বিডিএল) দ্বারা নির্মিত একটি ভারতীয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়েও সজ্জিত।