T20 ক্রিকেটের ইতিহাসে এই প্রথম! KKR vs GT ম্যাচে তৈরি হল এমন বিশ্বরেকর্ড, জানলে চমকে যাবেন

Published on:

Published on:

Incredible world record in Kolkata Knight Riders and Gujarat match.
Follow

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর ৬০ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা (Kolkata Knight Riders) এবং গুজরাট। ইডেন গার্ডেন্সে সম্পন্ন হওয়া এই রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ২৯ রানে পরাজিত করে গুজরাট টাইটান্সকে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই হাই-স্কোরিং ম্যাচে এমন একটি বিশ্বরেকর্ড তৈরি হয়েছে যা T20 ক্রিকেটে আগে কখনও দেখা যায়নি।

কলকাতা (Kolkata Knight Riders)-গুজরাট ম্যাচে অনবদ্য বিশ্বরেকর্ড:

মূলত, ওই ম্যাচে প্রতিটি দল থেকে ৩ জন ব্যাটার হাফ-সেঞ্চুরি করেন। যার ফলে প্রথমবারের মতো কোনও T20 ম্যাচে ৬ জন ব্যাটার ৫০-এর বেশি রান করেন। জানিয়ে রাখি যে, কলকাতা নাইট রাইডার্স ২৯ রানে এই ম্যাচটি জিতে গুজরাট টাইটান্সের টানা ৫ ম্যাচের জয়ের ধারা ভেঙে দেয় এবং নিজেদের প্লে-অফের আশাও বাঁচিয়ে রাখে।

Incredible world record in Kolkata Knight Riders and Gujarat match.

উল্লেখ্য যে, ওই ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেআর ২০ ওভারে ২ উইকেটে ২৪৭ রানের বিশাল স্কোর তৈরি করে। দলের বিস্ফোরক ওপেনার ফিন অ্যালেন মাত্র ৩৫ বলে ৯৩ রান করেন। তিনি তাঁর এই দুরন্ত ইনিংসে ৪ টি চার ও ১০ টি ছক্কা মারেন। এছাড়াও, দলের তরুণ ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী অপরাজিত ৮২ রান করেন এবং ক্যামেরন গ্রিন ৫২ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দামের মাঝেই ভোজ্য তেল নিয়েও বাড়ছে চিন্তা! কী পরিকল্পনা সরকারের?

২৪৮ রান করে গুজরাট টাইটান্স: ২৪৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স দারুণভাবে শুরু করে। অধিনায়ক শুভমান গিল ৪৯ বলে দুর্দান্ত ৮৫ রান করেন। এদিকে, জস বাটলার ৫৭ রান করেন এবং সাই সুদর্শন ৫৩ রানে অপরাজিত থাকেন। তবে, দলটি ২০ ওভারে ৪ উইকেটে মাত্র ২১৮ রান করতে সক্ষম হয়। এই ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল যে, উভয় দল মিলিয়ে মোট ৬ জন ব্যাটার হাফ-সেঞ্চুরি করেন। যা T20 ক্রিকেটে আগে কখনও দেখা যায়নি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিন দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে ২ টি উইকেট নেন। এদিকে, সৌরভ দুবেও একটি উইকেট তুলে নেন। গুজরাটের হয়ে আর. সাই কিশোর ও মোহাম্মদ সিরাজ একটি করে উইকেট নিলেও, KKR-এর ব্যাটারদের দাপটের আগে গুজরাটের বোলিং ম্লান হয়ে যায়।

আরও পড়ুন: ‘হাঁ’ করে তাকিয়ে দেখল চিন! ভারতের এই কোম্পানি আমেরিকায় ৭,১৭৫ কোটি টাকায় করল বড় ডিল

জানিয়ে রাখি যে, লিগ পর্বে কলকাতা নাইট রাইডার্সের এখনও ২ টি ম্যাচ বাকি আছে। নির্ধারিত সূচিঅনুযায়ী, দলটি আগামী ২০ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। এদিকে, গুজরাট টাইটান্স আগামী ১ মে ৫ বারের IPL চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে। বর্তমানে পয়েন্টস টেবিল অনুযায়ী, গুজরাট ১৩ টি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে রয়েছে। অপরদিকে, কলকাতা ১২ টি ম্যাচ খেলে ১১ পয়েন্ট অর্জন করে সপ্তম স্থানে রয়েছে।