বাংলাহান্ট ডেস্ক : পুজোর ছুটিতে অনেকে বাড়ি ফিরছেন। অনেকে ঘুরতেও যাচ্ছেন ভিন রাজ্যে। সব মিলিয়ে ট্রেনের টিকিটের হাহাকার। রিজার্ভড টিকিট কাটতে গিয়ে ওয়েটিং লিস্টে নাম ঢুকছে। বাধ্য হয়ে অনেকে কাটছেন তৎকাল টিকিট (Tatkal Ticket)। কিন্তু সেখানেও জুটছে ওয়েটিং লিস্ট।
তৎকাল (Tatkal Ticket) ওয়েটিং লিস্ট কী?
মূলত শেষ মুহূর্তে জরুরি পরিস্থিতিতে যাদের সফর করতে হয় তাদের জন্যই এই তৎকাল টিকিটের ভাবনা। এই কোটার সমস্ত সংরক্ষিত আসন ভর্তি হয়ে যাওয়ার পর নতুন যে টিকিট কাটা হয় সেগুলি ঢুকে যায় তৎকাল ওয়েটিং লিস্টে। তবে যাত্রার মাত্র ২৪ ঘন্টা আগে যেহেতু তৎকাল টিকিট কাটার সুযোগ মেলে তাই ওয়েটিং লিস্টে আসন নিশ্চিত হওয়ার সুযোগ থাকে খুবই কম। তৎকাল কোটায় আগে থেকে আসন পাওয়া কোনও যাত্রী যদি টিকিট বাতিল করেন তবেই কনফার্ম হবে টিকিট।

টিকিট বাতিলে টাকা ফেরত হয় না: এক্ষেত্রে সমস্যা হল, কনফার্মড তৎকাল টিকিট বাতিল করলে কোনও টাকা ফেরত দেয় না রেল। সেই কারণে যাত্রীরা সাধারণত এই টিকিট বাতিল করেন না। আসন নিশ্চিত হবে কিনা তা নির্ভর করে নির্দিষ্ট ট্রেন, যাত্রাপথ, শ্রেণি, ট্রেনের রুট, যাত্রার দিন এবং অন্য যাত্রীদের টিকিট বাতিলের উপরে।
আরও পড়ুন : নিরামিষের দিনেও ভূরিভোজ, কষিয়ে রাঁধুন মুগ পটল, ঘিয়ের গন্ধেই উঠে যাবে ভাত
কীভাবে মিলবে টাকা: উল্লেখ্য, যাত্রার চূড়ান্ত লিস্ট বেরিয়ে যাওয়ার পরেও যদি অনলাইনের টিকিট ওয়েটিং লিস্টেই থেকে যায় তবে সেই টিকিট (Tatkal Ticket) নিয়ে ট্রেনে ওঠা যায় না। ওয়েটিং লিস্টের অনলাইন টিকিট আপনাআপনিই বাতিল হয়ে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। কাউন্টার থেকে টিকিট কাটা হলে যাত্রীকে স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিট জমা দিয়ে টাকা ফেরত নিতে হয়।
আরও পড়ুন : বাইরে চকচকে, ভেতরে থিকথিকে পোকা! আসল নকলের ভিড়ে খাঁটি বেগুন চিনবেন কীকরে?
যাত্রী নিজেই টিকিট বাতিল করলে টিকিট প্রতি ৬০ টাকা কেটে নেওয়া হয়। জানিয়ে রাখি, ট্রেনে কোনও সাধারণ আসন খালি হলে তা প্রথমে সাধারণ ওয়েটিং লিস্টের যাত্রীদের দেওয়া হয়। তৎকাল ওয়েটিং লিস্টের যাত্রীরা অগ্রাধিকার পায় না।













