জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়ার কোচ পরিবর্তন! গৌতম গম্ভীরের পরিবর্তে কে পাবেন দায়িত্ব?

Published on:

Published on:

Team India changes coach for Zimbabwe tour.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে টিম ইন্ডিয়া (Team India) ইংল্যান্ড সফরে রয়েছে। এদিকে, আগামী ১৯ জুলাই ইংল্যান্ড সফর শেষ হওয়ার পরেই ভারতীয় দল তার পরবর্তী জিম্বাবোয়ে সফরের। দিকে মনোনিবেশ করবে। এই সফর শুরু হবে আগামী ২৩ জুলাই। যেখানে ৩ ম্যাচের T20 সিরিজ খেলা হবে। এই সফরের জন্য টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে পরিবর্তনের খবর পাওয়া যাচ্ছে। রিপোর্ট অনুসারে, ইন ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর ভারতীয় দলের সঙ্গে জিম্বাবোয়ে নাও যেতে পারেন। তাঁর পরিবর্তে, BCCI-র সেন্টার অফ এক্সিলেন্স-এর হেড ভিভিএস লক্ষ্মণ টিম ইন্ডিয়ার সঙ্গে জিম্বাবোয়ে সফরে যাবেন। তবে, শুধু জিম্বাবোয়ে সফরেই নয়, এরপর সম্পন্ন হতে চলে এশিয়ান গেমসেও ভিভিএস লক্ষ্মণকে টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায় দেখা যেতে পারে।

জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়ার (Team India) কোচ পরিবর্তন!

কেন অনুপস্থিত হতে পারেন গম্ভীর: টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে জিম্বাবোয়ে এবং এশিয়ান গেমসে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং তাঁর অন্যান্য সাপোর্ট স্টাফের অনুপস্থিতির নেপথ্যে প্রধান কারণ হল ব্যস্ত শিডিউল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজটি জাপানে হতে চলা এশিয়ান গেমসের সঙ্গে একই সময়ে পড়ছে। এই কারণেই BCCI দলের কোচিং স্টাফ পৃথক করার সিদ্ধান্ত নিয়েছে।

Team India changes coach for Zimbabwe tour.

লক্ষ্মণের সাপোর্ট স্টাফে কারা থাকতে পারেন: জানিয়ে রাখি যে, জিম্বাবোয়ে সফর এবং এশিয়ান গেমসের জন্য ভিভিএস লক্ষ্মণ ভারতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত হতে পারেন। ইংল্যান্ড সফর থেকে ফিরে গম্ভীরকে দেশের মাটিতে সিরিজের জন্য প্রস্তুতি নিতে দেখা যেতে পারে।

আরও পড়ুন: বিশ্বকাপের স্বপ্ন ভাঙলেও বজায় ‘রাজকীয় মেজাজ’! অবসরের প্রসঙ্গে কী জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

এদিকে, জিম্বাবোয়ে সফর এবং এশিয়ান গেমসের জন্য ভিভিএস লক্ষ্মণের পাশাপাশি বাকি সাপোর্ট স্টাফ হিসাবে থাকতে পারেন সুনীল জোশী এবং হৃষিকেশ কানিতকর। সুনীল জোশী দলের বোলিং কোচ এবং হৃষিকেশ কানিতকর ব্যাটিং কোচ হতে পারেন। তবে, এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি।

আরও পড়ুন: সিমেন্ট-তামার পর এবার অ্যালুমিনিয়াম সেক্টরে এন্ট্রি আদানির! এই পড়শি রাজ্যে ১.১ লক্ষ কোটির বিনিয়োগ

টিম ইন্ডিয়ার জিম্বাবোয়ে সফরের শিডিউল: উল্লেখ্য যে, নির্ধারিত শিডিউল অনুযায়ী ভারত তার প্রথম T2P ম্যাচটি জিম্বাবোয়ে খেলবে আগামী ২৩ জুলাই। দ্বিতীয় ম্যাচটি সম্পন্ন হবে আগামী ২৫ জুলাই, এবং তৃতীয় ও শেষ T20 ম্যাচটি খেলা হবে আগামী ২৬ জুলাই। এই ৩ টি ম্যাচই হারারেতে সম্পন্ন হবে।