বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে টিম ইন্ডিয়ার (Team India) খেলোয়াড়রা IPL ২০২৬-এর প্রস্তুতিতে ব্যস্ত। ঠিক এই আবহেই টিম ইন্ডিয়ার নতুন T20 সিরিজের ঘোষণা করা হয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজ খেলবে। এই ম্যাচগুলি আগামী জুনের শেষ সপ্তাহে সম্পন্ন হবে। এদিকে, সিরিজের তারিখগুলি শীঘ্রই ঘোষণা করা হবে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, ইংল্যান্ড সফরে যাওয়ার আগে টিম ইন্ডিয়া এই সিরিজটি খেলবে। যেখানে ভারত আয়ারল্যান্ডে ৫ টি T20 ও ৩ টি ODI খেলবে। অর্থাৎ, ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ড সফর সম্পন্ন হবে।
ভারত (Team India)-আয়ারল্যান্ড সিরিজ:
জানিয়ে রাখি যে, ভারত ও ইংল্যান্ডের মধ্যে T20 সিরিজ শুরু হচ্ছে আগামী ১ জুলাই। তবে, তার আগে অর্থাৎ জুন মাসে টিম ইন্ডিয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। অনুমান করা হচ্ছে, BCCI শীঘ্রই এই সিরিজের তারিখ ঘোষণা করবে। এই সিরিজের পর টিম ইন্ডিয়া ৫ টি T20 ম্যাচ খেলতে ইংল্যান্ডে সফর করবে। ওই ম্যাচগুলি আগামী ১, ৪, ৭, ৯ এবং ১১ জুলাই সম্পন্ন হবে। এরপর আগামী ১৪ জুলাই প্রথম ODI খেলা হবে। এদিকে, দ্বিতীয় এবং তৃতীয় ODI সম্পন্ন হবে যথাক্রমে ১৬ ও ১৯ জুলাই।

ভারত-আয়ারল্যান্ড T20 সিরিজ: উল্লেখ্য যে, এই নিয়ে চতুর্থবারের মতো ভারতীয় দল T20 সিরিজ খেলতে আয়ারল্যান্ডে সফর করবে। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত আয়ারল্যান্ডে ৬ টি T20 ম্যাচ খেলেছে এবং সবকটিতেই জয়লাভ করেছে। ভারত ও আয়ারল্যান্ডের মধ্যে সম্পন্ন হওয়া এই ম্যাচগুলি ডাবলিনের মালাহাইডে খেলা হয়েছিল। এদিকে, সামগ্রিক পরিসংখ্যানের দিক থেকে ভারত আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা ৮ টি T20 ম্যাচেই প্রত্যেকটিতে তাদের পরাজিত করেছে।
আরও পড়ুন: সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেওয়াই হল কাল? ১৯ বছরের কুস্তিগীরের প্রকাশ্যে ফাঁসি ইরানে
ODI বিশ্বকাপের প্রস্তুতি: আগামী কয়েকমাসে T20 সিরিজ বা ম্যাচগুলি আর দলগুলির কাছে ততটা গুরুত্বপূর্ণ থাকবে না। কারণ, এখন প্রতিটি দলের লক্ষ্য হল ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় সম্পন্ন হতে চলা ODI বিশ্বকাপ জয় করা।
আরও পড়ুন: রয়েছে বিধ্বংসী ওপেনার, দুরন্ত ফিনিশার, মারাত্মক স্পিনার! IPL ২০২৬-এ কতটা শক্তিশালী KKR?
এমতাবস্থায়, ভারতীয় দলও ইংল্যান্ডে ODI সিরিজ জেতার ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে। আগামী ২ মাস টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা IPL-এ নিজ নিজ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যস্ত থাকবেন। এরপর ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে এবং ৩ টি ODI ম্যাচ খেলবে।












