বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারত, ওডিআই সিরিজ। শুভমান গিলের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজের লজ্জার হার ভুলিয়ে ভারতীয় দলের সম্মানরক্ষার জন্য মরিয়া সকল ক্রিকেটারই। এজবাস্টনে আজ ভারতীয় সময় বিকেল ৩টে বেজে ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় রহস্য ফাঁস করলেন শুভমান গিল।
আগামী ওডিআই বিশ্বকাপের জন্য এই সিরিজ প্রস্তুতি মঞ্চ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগের সাংবাদিক সম্মেলনে এসে তরুণ ভারতীয় অধিনায়ক এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন যে, মাত্র দুদিন আগেই কিংবদন্তি বিরাট কোহলির সাথে তাঁর একটি বৈঠক হয়েছে দলগঠন নিয়ে। আগামী ওডিআই বিশ্বকাপের রণকৌশল এবং দলের কম্বিনেশন নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা চলেছে। কোন কোন খেলোয়াড়কে বিশ্বকাপের পরিকল্পনায় রাখা উচিত আর কাদের ছেঁটে ফেলা হবে, তা নিয়ে গভীর আলোচনা করেছেন কোহলি ও গিল।

ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে এসে শুভমান গিল সরাসরি জানিয়েছেন, “দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের জন্য ভারতীয় দলের কম্বিনেশন ও পরিকল্পনা কেমন হওয়া উচিত সেই নিয়ে বিরাট ভাইয়ের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। কোন ক্রিকেটারদের খেলানো উচিত আর কাদের নয়, তার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পরিস্থিতিতে কোন খেলোয়াড়রা কার্যকর হতে পারে এই সবকিছু বিষয় নিয়েই আলোচনা হয়েছে আমাদের।”
আরও পড়ুন: গম্ভীর নয়, কোহলির সাথে কথা বলে ২০২৭ বিশ্বকাপের ভারতীয় দল গঠন করছেন শুভমান গিল!
সকলেই জানেন যে দক্ষিণ আফ্রিকার ভারতের মতো ব্যাটিং বান্ধব পরিবেশ পাওয়া যাবে না। ফলে ব্যাটিংয়ে অতিরিক্ত আগ্রাসন বা বোলিংয়ে সঠিক পরিকল্পনার অভাব ভোগাতে পারে গৌতম গম্ভীরের ছেলেদের। তাই আগামী বছর বিশ্বকাপের আগে এই ইংল্যান্ড সফরের ওডিআই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় দলের কাছে।
২০২৩ সালে দেশের মাটিতে দুর্দান্ত ক্রিকেট খেলে ফাইনাল অবধি পৌঁছেও হতাশ হতে হয়েছিল রোহিত শর্মার ভারতকে। ট্রাভিস হেড, মিচেল স্টার্ক সহ অস্ট্রেলিয়ার দুর্দান্ত দলগত পারফরম্যান্স ধ্বংস করে দিয়েছিল ভারতের বিশ্বজয়ের স্বপ্ন। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই অধরা কাজ সম্পূর্ণ করতে মরিয়া কোহলি, শুভমান সহ গোটা ভারতীয় দল।













