বাংলা হান্ট ডেস্ক: আপনি কী জাতীয় সড়কে নিয়মিত সফর করেন? তাহলে এই প্রতিবেদটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবেন। মূলত, জাতীয় সড়কে যাতায়াতকারী গাড়িচালকদের ক্ষেত্রে আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে বার্ষিক টোল পাসের (Annual Toll Passes) দাম আরও বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই National Highways Authority of India তথা NHAI বার্ষিক পাস ফি ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০৭৫ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন হার ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য প্রযোজ্য হবে। এই পাসটি মূলত সেইসব ব্যক্তিগত (নন-কমার্শিয়াল) যানবাহনের জন্য, যেগুলির একটি বৈধ এবং সক্রিয় FASTag আছে।
১ এপ্রিল থেকেই বাড়ছে বার্ষিক টোল পাসের (Annual Toll Passes) দাম:
নতুন নিয়ম অনুসারে, এই ৩,০৭৫ টাকার পাসটি এক বছর অথবা ২০০ টি টোল ক্রসিংয়ের জন্য বৈধ থাকবে (যেটি আগে আসবে)। এর মানে হল, যদি আপনি এক বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই ২০০ বার টোল অতিক্রম করেন, সেক্ষেত্রে পাসটির মেয়াদও শেষ হয়ে যাবে।

নির্দেশিকা জারি করেছে NHAI: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই NHAI সমস্ত টোল প্লাজা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর নতুন হার বাস্তবায়নের নির্দেশ দিয়েছে এবং এই সংক্রান্ত তথ্য যাত্রী এবং অন্যান্য অংশীদারদের অবহিত করতে বলেছে। সরকারের মতে, প্রতি বছর টোল হার পর্যালোচনা এবং সংশোধন করা হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের বার্ষিক পাসের মূল্য সামান্য বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: IPL থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা! PSL থেকে নাম প্রত্যাহার করে KKR-এ যুক্ত হলেন নতুন পেসার
উল্লেখ্য যে, যাঁরা প্রতিনিয়ত জাতীয় সড়ক দিয়ে সফর করেন, তাঁদের জন্য এই বার্ষিক টোল পাসটি একটি সুবিধাজনক বিকল্প হিসাবে বিবেচিত হয়। কারণ এটি বারবার টোল দেওয়ার ঝামেলা কমায়।
আরও পড়ুন: কৃষকদের জন্য বড় খবর! জারি হল পিএম কিষাণের ২২ তম কিস্তি, কী জানালেন প্রধানমন্ত্রী?
বার্ষিক টোল পাস কীভাবে পাবেন: খুব সহজেই এই বার্ষিক টোল পাস পাওয়া যায়। এই সুবিধাটি NHAI দ্বারা সরবরাহ করা হয়। এর জন্য গাড়িতে একটি সক্রিয় FASTag প্রয়োজন। যানবাহণ মালিকরা NHAI পোর্টালে অথবা তাদের FASTag জারি করা ব্যাঙ্ক/অ্যাপে লগ ইন করে বার্ষিক পাসের জন্য আবেদন করতে পারেন। বার্ষিক পাস ফি অনলাইনে পরিশোধ করতে হবে। একবার পরিশোধ করার পরে, বার্ষিক পাসটি FASTag-এর সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। যার ফলে আপনি অতিরিক্ত অর্থ প্রদান ছাড়াই টোল প্লাজায় এটি ব্যবহার করতে পারবেন।












