‘মুম্বাইয়ের রাজা’ এবার কলকাতায়! নিউটাউনে দেখা মিলবে সবচেয়ে বড় গণেশের, আয়োজনে Banglahunt

Published on:

Published on:

The biggest Ganesh Puja is being held in Newtown, organised by Banglahunt.
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের উৎসবের মরশুম প্রায় শুরু! এই আবহেই মহাসমারোহে সম্পন্ন হতে চলেছে সিদ্ধিদাতা গণেশের পুজো (Ganesh Puja)। স্কন্দপুরাণ অনুযায়ী, গণেশের জন্মতিথি হল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি। এমতাবস্থায়, আগামী ১৪ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মনে করা হয় যে, এই পুণ্য দিনে সিদ্ধিদাতা (Siddhidata Ganesh) তাঁর ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাদ দান করার লক্ষ্যেই মর্তে আগমন করেন। তাই, এই বিশেষ দিনে ভগবান গণেশের পুজো অত্যন্ত শুভ হিসাবে বিবেচিত হয়।

নিউটাউনে দেখা মিলবে সবচেয়ে বড় গণেশের (Ganesh Puja):

এমতাবস্থায়, চলতি বছরের গণেশ পুজোয় কলকাতায় রয়েছে দারুণ চমক। মূলত, বাংলা হান্ট-এর আয়োজনে সবথেকে বড় গণেশের পুজো হতে চলেছে নিউটাউনে। চমকের এখানেই শেষ নয়, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর টানা ৫ দিন ভক্তরা দর্শন করতে পারবেন মুম্বাইয়ের রাজা গণেশকে।

The biggest Ganesh Puja is being held in Newtown, organised by Banglahunt.

জানিয়ে রাখি যে, সমগ্র আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলতে মিউজিক্যাল নাইটের পাশাপাশি বঙ্গের একাধিক শিল্পীর সমন্বয়ে থাকবে সোনাঝুরি হাট। মূলত, নিউটাউন বিশ্ববাংলা গেটের সামনে NKDA গ্রাউন্ডে এই মেগা আয়োজনে সবথেকে বড় গণেশ দর্শন করার লক্ষ্যে শামিল হতে পারেন সকলে।

আরও পড়ুন: ঐতিহাসিক রেকর্ড! সর্বকালের সর্বোচ্চে পৌঁছল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, চমকে দেবে পরিসংখ্যান

উল্লেখ্য যে, মনোমুগ্ধকর পরিবেশে সিদ্ধিদাতার উপস্থিতি নিঃসন্দেহে ভক্তদের আকৃষ্ট করবে। আগামী রবিবার সন্ধ্যা ৬ টায় উদ্বোধন হবে এই পুজোর। তারপরেই একে একে সম্পন্ন হবে বিভিন্ন অনুষ্ঠান।

আরও পড়ুন: লক্ষ্য সংগঠিত সমাজ! সুদূর ব্রিটেনে হিন্দু প্রতিনিধিদের ‘Immersive Dialogue’-এ উপস্থিত মোহন ভাগবত

এদিকে, আগামী সোমবার ঠিক সকাল ১১ টায় শুরু হবে সিদ্ধিদাতার পুজো। একে একে সম্পন্ন হবে পুষ্পাঞ্জলি, আরতি এবং প্রসাদ বিতরণ। তাই, উৎসবের এই মরশুমকে আরও স্মরণীয় করে তুলতে কলকাতায় মুম্বাইয়ের রাজাকে দর্শন করার এই সুযোগ মিস করবেন না। একটু সময় বাঁচিয়ে দেখে আসতেই পারেন কলকাতার সবচেয়ে বড় গণেশ।