বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। আপনি যদি এই অর্থবর্ষে (২০২৬-২৭) কোনও পুরোনো বাড়ি, জমি, সোনা বা অন্য কোনও লং-টার্ম ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করার কথা ভেবে থাকেন, সেক্ষেত্রে জন্য একটি সুখবর রয়েছে রয়েছে। মূলত, আয়কর দফতর (Income Tax Department) ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য কস্ট ইনফ্লেশন ইনডেক্স (Cost Inflation Index) তথা CII বাড়িয়ে ৩৮৪ করেছে। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য CII ছিল ৩৭৬। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) কর্তৃক প্রকাশিত এই নতুন ইনডেক্স করদাতাদের লং-টার্ম ক্যাপিটাল গেইনস (LTCG) ট্যাক্সে দায় কমাতে ব্যাপকভাবে সাহায্য করবে। সামগ্রিকভাবে, CII-এর বার্ষিক সংশোধন করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এটি ট্যাক্সেবল ক্যাপিটাল গেইন গণনা করার সময়ে মুদ্রাস্ফীতির (Inflation) প্রভাব বিবেচনা করতে সাহায্য করে। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কোনও সম্পদের (অ্যাসেট) ক্রয়মূল্য সমন্বয় করার মাধ্যমে, এই ইনডেক্স নিশ্চিত করে যে সময়ের সঙ্গে বৃদ্ধি পাওয়া মুনাফার ওপর কর আরোপ না করে শুধুমাত্র মূল্যের প্রকৃত বৃদ্ধির ওপরেই কর আরোপ করা হবে।
বড় পদক্ষেপ আয়কর দফতরের (Income Tax Department):
১৯৬১ সালের ইনকাম-ট্যাক্স অ্যাক্টের অধীনে, কস্ট ইনফ্লেশন ইনডেক্স প্রতি বছর নোটিফাই করা হয়। লং-টার্ম ক্যাপিটাল গেইন গণনা করার সময়ে কোনও ক্যাপিটাল অ্যাসেটের ‘ইনডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন’ (সূচিকৃত অধিগ্রহণ ব্যয়) নির্ধারণ করতে এটি ব্যবহৃত হয়। এই ইনডেক্সান মুদ্রাস্ফীতির ওপর ভিত্তি করে কোনও অ্যাসেটের অধিগ্রহণ ব্যয় বৃদ্ধি পায়। যার ফলে সেইসব ক্ষেত্রে ট্যাক্সেবল গেন হ্রাস পায় যেখানে ইনকাম-ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী ইনডেক্সানের সুবিধা পাওয়া যায়।

CII কেন পরিবর্তন করা হয়েছে: জানিয়ে রাখি যে, CBDT মুদ্রাস্ফীতির পরিবর্তনকে বিবেচনায় রেখে প্রতি বছর ‘কস্ট ইনফ্লেশন ইনডেক্স’ তথা CII আপডেট করে। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য এই ইনডেক্স পূর্ববর্তী অর্থবর্ষের ৩৭৬ থেকে বাড়িয়ে ৩৮৪ করা হয়েছে। এর ফলে করদাতারা চলতি অর্থবর্ষে লং-টার্ম ক্যাপিটেল গেইনসের গণনা করার সময় এই নতুন হার ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: TCS ও Google-এর বড় চমক! কলকাতায় লঞ্চ হল Gemini Experience Center, মিলবে কী কী সুবিধা?
কোন কোন অ্যাসেট অন্তর্ভুক্ত: CII যোগ্য ক্যাপিটাল অ্যাসেটসের (যেমন নির্দিষ্ট সিকিউরিটিজ, গয়না, রিয়েল এস্টেট) ওপর লং-টার্ম ক্যাপিটেল গেইনস গণনা করতে ব্যবহার করা হয়। এই নতুন ইনডেক্স করদাতাদের ক্যাপিটাল গেইনস গণনা করার আগে এই অ্যাসেটগুলির ইনফ্লেশন অ্যাডজাস্টেড পারচেজ কস্ট খুঁজে বের করতে সাহায্য করে। উল্লেখ্য যে, লং-টার্ম ক্যাপিটেল গেইনসের জন্য প্রয়োজনীয় হোল্ডিং পিরিয়ড অ্যাসসেটের প্রকারের ওপর নির্ভর করে। রিয়েল এস্টেট এবং আনলিস্টেড শেয়ার সাধারণত ২৪ মাসের বেশি সময় ধরে রাখলে এই বিভাগের অন্তর্ভুক্ত হয়। অন্যদিকে, লিস্টেড সিকিউরিটিজ ১২ মাসের বেশি সময় ধরে রাখলে লং-টার্ম অ্যাসেটে পরিণত হয়। অন্যান্য বেশিরভাগ ক্যাপিটাল অ্যাসেটসের ক্ষেত্রে ন্যূনতম হোল্ডিং পিরিয়ড হল ৩৬ মাসের বেশি।
আরও পড়ুন: হয়নি প্রতিশ্রুতি পূরণ! টিম ইন্ডিয়া ছাড়তে চান এই কোচ
করদাতারা কীভাবে লাভবান হবেন: ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ইনফ্লেশান ইনডেক্স ৩৮৪ নির্ধারণ করায়, যোগ্য লং-টার্ম ক্যাপিটাল অ্যাসেটস বিক্রি করার সময় করদাতারা পারচেজ কস্ট গণনা করতে এই নতুন ইনডেক্স ব্যবহার করতে পারবেন। এটি প্রকৃত করযোগ্য লং-টার্ম ক্যাপিটেল গেইনস নির্ধারণ করতে সাহায্য করে এবং কর গণনায় মুদ্রাস্ফীতিকে সঠিকভাবে অন্তর্ভুক্ত করার বিষয়টিও নিশ্চিত করে।













