হয়নি প্রতিশ্রুতি পূরণ! টিম ইন্ডিয়া ছাড়তে চান এই কোচ

Published on:

Published on:

This coach wants to leave Team India as promise not fulfilled.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল (Team India) বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে। যেখানে T20 সিরিজ সমাপ্ত হওয়ার পর ODI সিরিজ শুরু হয়েছে। এদিকে, T20 সিরিজে শোচনীয়ভাবে পরাজয়ের সম্মুখীন হয়েছে ভারতীয় দল (India National Cricke Team)। এই আবহেই, ভারতীয় কোচিং স্টাফকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার সহকারী কোচ, রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate) পদত্যাগ করতে চাইছেন। এমনকি, তিনি এই বিষয়ে BCCI-কেও জানিয়েছেন বলে জানা গিয়েছে।

টিম ইন্ডিয়া (Team India) ছাড়তে চান এই কোচ:

অপূর্ণ রয়েছে প্রতিশ্রুতি: মূলত, প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় নেদারল্যান্ডসের এই প্রাক্তন অলরাউন্ডার এহেন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। এদিকে, BCCI টি. দিলীপের পরিবর্তে রায়ানকে ফিল্ডিং কোচ হিসাবে রাখতে চায়। যদিও, তারা এখনও তাদের বিকল্পগুলি বিবেচনা করছে। রিপোর্ট অনুযায়ী, গত এক বছর ধরে দিলীপের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজেও দল একাধিক ক্যাচ মিস করেছিল।

This coach wants to leave Team India as promise not fulfilled.

IPL-এ ফিরতে পারেন: PTI -র একটি রিপোর্ট অনুসারে, রায়ান টেন দুশখাতের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মনে করা হচ্ছে যে তিনি IPL-এ ফিরতে আগ্রহী। টিম ইন্ডিয়ার বর্তমান এই সহকারী কোচ একটি IPL ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্ভাব্য কোচের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন বলেও অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: গ্লোবাল সেমিকন্ডাক্টর মার্কেটে আধিপত্য বিস্তার করবে ভারত! ১.২৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

গম্ভীর করেছিলেন সুপারিশ: জানিয়ে রাখি যে, ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের সুপারিশে রায়ান ভারতের কোচিং দলে যোগ দেন। এর আগে তিনি কলকাতা নাইট রাইডার্সে গম্ভীরের সঙ্গে কাজ করেছিলেন। সূত্র অনুযায়ী, রায়ান ভারতীয় দলের সঙ্গে কাজ করার জন্য এই শর্তে রাজি হয়েছিলেন যে তিনি পরবর্তী সময়ে ফিল্ডিং কোচ পাবেন। যদিও, প্রায় ২ বছর পরেও এই পরিবর্তনটি এখনও ঘটেনি।

আরও পড়ুন: BPL পরিবারগুলির জন্য বড় পদক্ষেপ সরকারের! ৩০০ ইউনিট পর্যন্ত মিলবে বিনামূল্যে বিদ্যুৎ

এই দায়িত্বটি দেওয়ার কথা ছিল: এই প্রসঙ্গে BCCI-এর একজন উচ্চ অধিকারিক PTI-কে বলেন, ‘সীতাংশু কোটাক হলেন ব্যাটিং কোচ, এবং গম্ভীর নিজে ব্যাটারদের তত্ত্বাবধান করেন। মর্নে মরকেল ফাস্ট বোলারদের দায়িত্বে আছেন এবং সাইরাজ বাহুতুলে স্পিনারদের দেখাশোনা করেন। যখন রায়ানকে অন্তর্ভুক্ত করা হয় তখন তাঁকে ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।’ এদিকে, সূত্র জানিয়েছে যে, ‘২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর টি. দিলীপ এবং অভিষেক নায়ার (সহকারী কোচ), সোহম দেসাই (স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ) এবং অরুণ কানাদেকে (ম্যাসেজার) প্রতিস্থাপন করার পরিকল্পনা ছিল। তবে, একজন সিনিয়র খেলোয়াড়ের কাছ থেকে জোরালো সুপারিশ পাওয়ায় দিলীপের চুক্তি এক বছরের জন্য বাড়ানো হয়। রায়ান টেন দুশখাতের মূলত কোনও নির্দিষ্ট ভূমিকা ছিল না। তিনি একজন দারুণ কোচ, কিন্তু দিলীপের উপস্থিতির কারণে তাঁকে কাজে লাগানো হয়নি।’