কেন ছেলেকে নিজের মতো করে তৈরি না করে সংযম শেখাচ্ছেন সেওবাগ? ভারত-পাক ম্যাচের আগে সামনে বড় সত্য

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের একবার ভারতের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন বীরেন্দ্র সেওবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর সেওবাগ (Aryaveer Sehwag)। ক্যাপ্টেন লক্ষ্য রায়চান্দানির (৯৩) পাশাপাশি সেওবাগের ৫১ রানের ইনিংসে ভর করে আফগানিস্থানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করেছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল (Indian U-19 Team)। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (U-19 Asia Cup) ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

কিছুদিন আগেই সেওবাগ পুত্র মন্তব্য করেছিলেন যে তিনি নিজের বাবার মতো খেলতে চান না। অর্থাৎ অতি আগ্রাসনের রাস্তা থেকে সরে এসে ঠান্ডা মাথায় নিজের ইনিংসকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দলকেও চাপমুক্ত রাখাই আর্যবীরের মূল লক্ষ্য। কিন্তু অনেকেও প্রশ্ন তুলেছেন যে কেন নিজের মতো ক্রিকেট দর্শনে ছেলেকে উদ্বুদ্ধ না করে অন্য পথে হাঁটার বিষয়টি মেনে নিচ্ছেন সিনিয়র সেওবাগ।

Aryavir Sehwag delivers brilliant performance against Nepal in U19 Asia Cup 2026.

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে নবাব অফ নজফগড় খুব ভালোভাবেই জানেন যে বর্তমান যুগে দ্বিতীয় একজন সেওবাগ তৈরি হলেও তাঁকে হয়তো তার সময়ের মতো স্বাধীনতা দেওয়া হবে না। সেওবাগ নিজে জাতীয় দলে অভিষেকের পর সৌরভ গঙ্গোপাধ্যায় যেভাবে তার পাশে দাঁড়িয়ে তাকে মন খুলে খেলার সাহস দিয়েছিলেন, তেমনটা তার ছেলের সাথে নাও হতে পারে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: নতুন বিশ্বরেকর্ড রোহিত শর্মার! প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই অভিনব কীর্তি

বিশেষজ্ঞদের ধারণা হয়তো সেই কারণেই আর্যবীর সেওবাগের ব্যাটিংয়ের ধরন তাঁর বাবা বীরেন্দ্র সেওবাগের মতো আক্রমণাত্মক নয়। বরং তাঁর ব্যাটিংয়ে দেখা যায় বিরাট কোহলি বা রাহুল দ্রাবিড়ের মতো ধৈর্য, সংযম এবং ধারাবাহিকতার ছাপ। আধুনিক ক্রিকেটে নির্বাচকদের কাছে ধারাবাহিকতা, ভালো গড় এবং দীর্ঘ সময় ধরে পারফর্ম করার ক্ষমতা অনেক বেশি গুরুত্ব পায়। সম্ভবত এই বাস্তব সত্য বুঝতে পেরেই বীরেন্দ্র সেওবাগ নিজের স্বাভাবিক বিধ্বংসী ব্যাটিংয়ের পথ থেকে সরে এসে ছেলে আর্যবীরকে অন্যভাবে তৈরি করছেন।

আরও পড়ুন: বিরাট কোহলির জন্য ODI বিশ্বকাপ শেষে বড় ক্ষতির মুখে পড়বে ভারত! এখনই সতর্ক করলেন পিটারসেন

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আর্যবীর নিজে উল্লেখ করেছিলেন যে তার আদর্শ বিরাট কোহলি। বাবার মতো আগ্রাসী ব্যাটিংয়ে বিশ্বাসী নন এই সত্য অকপটে স্বীকার করে তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও মহাতারকা বিরাট কোহলির মতো ক্রিকেট খেলতে চান বলেও স্পষ্ট করে দিয়েছিলেন। তার পাশাপাশি তিনি সরাসরি উল্লেখ করেন যে ক্রিকেট বিশ্বে বিরাট কোহলিই তার আদর্শ। তিনি ক্রিকেটার কোহলির একনিষ্ঠ ভক্ত। ফাইনালে কোহলির মতো বুদ্ধিদীপ্ত ব্যাটিং করে গ্রূপপর্বে পাকিস্তানের বিরুদ্ধে হারের বদলা নিয়ে দলকে ট্রফি উপহার দিতে মরিয়া থাকবেন আর্যবীর নিজেও।