বাংলাহান্ট ডেস্ক : পরপর সিরিয়াল (Serial) ছাড়ার ধুম উঠেছে জি বাংলায়। অভিনেত্রী নন্দিনী দত্ত সম্প্রতি ‘কনে দেখা আলো’ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। সিরিয়ালের স্লট বদলানোর সঙ্গে সঙ্গেই এমন একটি খবরে হতচকিত দর্শকরা। এবার জানা গেল, আরও এক অভিনেত্রী সিরিয়াল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সিরিয়াল (Serial) ছাড়লেন জনপ্রিয় অভিনেত্রী
জি বাংলারই আরেক জনপ্রিয় সিরিয়াল ‘তারে ধরি ধরি মনে করি’। এই ধারাবাহিকে ‘কুন্তলিনী’ চরিত্রে দেখা যাচ্ছিল অহনা দত্তকে। কিন্তু এবার সিরিয়াল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ হিসেবে তিনি সংবাদ মাধ্যমকে জানান, এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। শেষদিনের শুটিংও ইতিমধ্যে সেরে ফেলেছেন তিনি।

কেন এই সিদ্ধান্ত: অহনা আরও বলেন, তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে একরত্তি মেয়ে মীরার কোনও সম্পর্ক নেই। তিনি নিজের ইচ্ছায় সিরিয়াল (Serial) থেকে সরে দাঁড়িয়েছেন। তবে কি টেলিপাড়ার গুঞ্জনই সত্যি? ‘বিগ বস’ থেকে ডাক পেয়েছেন অহনা? স্টার জলসার নতুন শোতে যোগ দিচ্ছেন তিনি?
আরও পড়ুন : গরম ভাত হোক বা পরোটা, দক্ষিণী স্টাইলে এমন চিকেন থাকলেই কেল্লাফতে, দেখে নিন রেসিপি
বিগ বসের ডাক: এ বিষয়ে অভিনেত্রী বলেন, এমনটা কে বা কারা রটাচ্ছে তিনি জানেন না। কিন্তু এটা আদৌ সত্যি নয়। বিগ বসে যোগ দিচ্ছেন না তিনি। তবে কেন এই চরিত্র থেকে সরে দাঁড়ালেন তা খুব শীঘ্রই জানাবেন বলে জানিয়েছেন অহনা।
আরও পড়ুন : ৭০ হাজার টন থেকে কমে দাঁড়াল ২০ হাজার! যোগান নেই, বাজারে আগুন ইলিশের দাম
অহনা ছেড়ে দেওয়ার পর কি কুন্তলিনী চরিত্রে অন্য কাউকে দেখা যাবে? এমনিতেই এই চরিত্রটিকে বেশ কিছুদিন হল দেখা যাচ্ছে না ধারাবাহিকে। ভবিষ্যতে আবারও কুন্তলিনী ফিরবেন কিনা সেটা বলবে সময়।













