পরপর দুবার স্লট বদল, টিআরপি কমতে বছর ঘোরার আগেই ফুরোচ্ছে এই সিরিয়াল!

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ইদানিং একাধিক চ্যানেলে পরপর বন্ধ হচ্ছে সিরিয়াল। জি বাংলা থেকে স্টার জলসা, টিআরপিতে সামান্য বদল এলেই হয় বদলে যাচ্ছে স্লট, নয়তো শেষই করে দেওয়া হচ্ছে ধারাবাহিক (Serial)। এমন একাধিক সিরিয়াল রয়েছে যেগুলি মাস দু তিন চলার পরেই বন্ধ হয়ে গিয়েছে। এবার এই তালিকায় জুড়তে চলেছে জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক।

শেষ হতে চলেছে এই সিরিয়াল (Serial)

সাম্প্রতিক সিরিয়ালগুলির মতো দু তিন মাসে নয়, বরং গত এক বছর হতে চলল শুরু হয়েছে জি বাংলার সিরিয়াল ‘আমাদের দাদামণি’। দাদা ও চার বোনের গল্প নিয়ে তৈরি সিরিয়ালটি প্রথম থেকে দর্শকদের বেশ মনে ধরেছিল। প্রতীক সেন এবং অনুষ্কা চক্রবর্তীর মেগাটি বেশ ভালো টিআরপি এনে দিচ্ছিল। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, শেষ হতে বসেছে সিরিয়ালটি।

This serial is ending before a year

বার বার স্লট বদল: বেশ কিছুদিন ধরেই অবশ্য সিরিয়ালটি শেষের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তীব্র জল্পনা শুরু হয়েছে ধারাবাহিকটি শেষের খবর নিয়ে। একাধিক বার স্লট বদল হয়েছে আমাদের দাদামণির। প্রথম বার স্লট বদলের পর রাত ১০ টা ১৫ তে সম্প্রচারিত হত সিরিয়ালটি।

আরও পড়ুন : QR কোডেই মিলবে পরীক্ষার নির্দেশিকা, যুগের সঙ্গে পাল্লা দিয়ে ডিজিটাল হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়

কেন শেষ সিরিয়াল: এরপর ফের স্লট বদল করে রাত ১১ টায় পাঠানো হয় দাদামণিকে। আর তারপরেই টিআরপি কমতে শুরু করে সিরিয়ালটির (Serial)। শোনা যাচ্ছে, জি বাংলার আরও দুই আসন্ন সিরিয়াল কমলা নিবাস এবং অন্নপূর্ণার লক্ষ্মীরার জন্য স্লট বদল করা হয়েছে।

আরও পড়ুন : গরম পড়তেই বাড়ছে বিয়ারের দাম?বেকায়দায় পড়ে কেন্দ্রের দ্বারস্থ সংস্থা

যদিও এ বিষয়ে চ্যানেলের তরফে কোনও ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে, কম টিআরপির কারণেই শেষ করে দেওয়া হতে পারে সিরিয়াল।