আচমকাই বড় ঘোষণা BCCI-র! ভারত-আফগানিস্তান সিরিজে এন্ট্রি এই তারকা খেলোয়াড়ের

Published on:

Published on:

This star player has entered the IND vs AFG series.
Follow

বাংলা হান্ট: ভারত-আফগানিস্তান (IND vs AFG) সিরিজ চলাকালীনই এবার বড় ঘোষণা করল BCCI। মূলত, এই সিরিজে এক তারকা খেলোয়াড়ের এন্ট্রি ঘটেছে। BCCI ঘোষণা করেছে যে, আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ODI-এর জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে হর্ষিত রানাকে যুক্ত করা হয়েছে। জানিয়ে রাখি যে, আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ODI সিরিজে টিম ইন্ডিয়া দারুণ খেলছে। প্রথম ২ টি ম্যাচ জিতে টিম ইন্ডিয়া সিরিজে অপ্রতিরোধ্য লিড নিয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে ODI সিরিজে এন্ট্রি হর্ষিত রানার:

এমতাবস্থায়, সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী ২০ জুন চেন্নাইয়ের ঐতিহাসিক এম. চিদাম্বরম স্টেডিয়ামে সম্পন্ন হবে। এদিকে, এই ম্যাচের ঠিক আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফাস্ট বোলার হর্ষিত রানাকে মূল দলে অন্তর্ভুক্ত করেছে। BCCI ঘোষণা করেছে যে, তৃতীয় তথা ODI-র জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছেন হর্ষিত রানা।

জানিয়ে রাখি যে, হর্ষিত রানা চোট থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন। তিনি বেঙ্গালুরুতে BCCI সেন্টার অফ এক্সিলেন্স (COE)-তে তাঁর রিহ্যাবিলিটেশান সম্পন্ন করেছেন এবং ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চেন্নাইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। হর্ষিত রানা ২০২৬ সালের জানুয়ারির পর থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। চোটের কারণে তিনি IPL ২০২৬-ও খেলতে পারেননি।

আরও পড়ুন: ৫৫ টি চার, ৮ টি ছক্কা! বৈভবের পর বিহারের নতুন ‘বিস্ময়’ ১৯ বছরের অক্ষরা, করলেন ৩০৬ রান

এদিকে, চলতি মাসের শেষের দিকে সম্পন্ন হতে চলা আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় T20 দলেও হর্ষিত রানা নির্বাচিত হয়েছেন। ওই গুরুত্বপূর্ণ ম্যাচগুলির আগে আফগানিস্তান সিরিজে হঠাৎ অন্তর্ভুক্তি মাঠে ফেরার জন্য এটি তাঁকে একটি বড় সুযোগ করে দিয়েছে। শুভমান গিলের নেতৃত্বাধীন তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়ে পরিপূর্ণ এই দলে হর্ষিত রানার অন্তর্ভুক্তি বোলিং বিকল্প বাড়িয়ে দিয়েছে। জানিয়ে রাখি যে, হর্ষিত রানা এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ১৪ টি ODI ম্যাচ খেলেছেন। যেগুলিতে তিনি মোট ২৬টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: প্রভাবিত হবেন বিপুল সংখ্যক ভারতীয় কর্মী! এই দেশ পরিবর্তন করল ওয়ার্ক ভিসা সংক্রান্ত নিয়ম

তৃতীয় ODI-র জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হর্ষ দুবে ও হর্ষিত রানা।