বাংলা হান্ট ডেস্কঃ নতুন সরকার আসার পর বাংলায় ডিএ ইস্যুতে চৰ্চা তুঙ্গে। নয়া বিজেপি সরকার কী কেন্দ্রীয় হারে ডিএ দেবে? এই প্রশ্নে সরগরম কর্মচারীমহল। এদিকে কেন্দ্রের পর দফায় দফায় ডিএ বৃদ্ধি করছে অন্য একাধিক রাজ্য। ফের এক দফায় ডিএ বৃদ্ধির (Dearness Allowance) ঘোষণা করল এই রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের ২% হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির কথা জানানো হয়েছে।
ডিএ বাড়ল আরও এক রাজ্যে- Dearness Allowance
কিছুদিন আগেই সরকারি কর্মীদের ২% হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করা কেন্দ্র সরকার তরফে। এবার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশ সরকারও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার ডিএ বৃদ্ধি করেছে সরকারি কর্মীদের।
জানিয়ে রাখি, উত্তরপ্রদেশ সরকার সে রাজ্যের সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর অনুমোদন দিয়েছে। এর ফলে রাজ্য কর্মচারীদের বেতন এবং পেনশনভোগীদের পেনশনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগী।
বর্তমানে প্রাপ্ত ৫৮ শতাংশ ডিএ ডিআর পাচ্ছিলেন সে রাজ্যের সরকারি কর্মীরা। এবার তা ৬০ শতাংশ করা হয়েছে। সরকার তরফে জানানো হয়েছে, কর্মচারীরা ১ জানুয়ারী, ২০২৬ থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতার পাবেন। জানিয়ে রাখি, সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ১৬ লক্ষ কর্মচারী উপকৃত হতে চলেছেন।

আরও পড়ুন: কলকাতায় কিছুক্ষণের জন্য এলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও! ঘুরে দেখলেন কোন কোন জায়গা?
২০২৬ সালের মে মাস থেকে বর্ধিত মহার্ঘ ভাতা নিয়মিত বেতনের সাথে প্রদান করা হবে বলে জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, সরকারি কর্মীদের ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বকেয়া অর্থ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট, পিপিএফ বা এনএসসিতে জমা করা হবে।













