‘৩০ জুনের মধ্যে বকেয়া মেটাতে হবে’, DA মামলায় রাজ্যকে কড়া নির্দেশ, ডেডলাইন আদালতের

Published on:

Published on:

dearness allowance(181)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকার বদল হলেও বাংলায় ডিএ (Dearness Allowance) ইস্যুতে চৰ্চা অব্যাহত। এদিকে আরও একটি রাজ্যে বর্তমানে মহার্ঘ ভাতা বা ডিএ ইস্যুতে তুঙ্গে তরজা। ঘটনাস্থল পঞ্জাব। পঞ্জাবে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) পরিশোধ না করা নিয়ে রাজনৈতিক সঙ্কট বাড়ছে। হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে সরব হচ্ছেন সরকারি কর্মীরা।

বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ আদালতের | Dearness Allowance

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ পরিশোধ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট। তথ্য অনুযায়ী সেই বকেয়ার পরিমাণ ৪৬ থেকে ৫৮ শতাংশ পর্যন্ত। হাইকোর্টের নির্দেশ, ৩০ জুনের মধ্যে এই বকেয়া পরিশোধ করতে হবে রাজ্যকে। আদালতের এই রায় নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবেই বকেয়া মেটাতে পদক্ষেপ করছে না। একাধিক বার বিচার বিভাগীয় হস্তক্ষেপ সত্ত্বেও ভগবন্ত মানের আপ সরকার ন্যায্য বকেয়া পরিশোধে সময় নষ্ট করছে বলে অভিযোগ তুলে সরব হচ্ছেন বিরোধীরা। এদিকে এ রাজ্যেও ডিএ নিয়ে চর্চা তুঙ্গে।

ইতিমধ্যেই এসেছে সপ্তম পে কমিশন (7th Pay Commission)। মন্ত্রীসভার দ্বিতীয় বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের জন্য গঠন করা হয়েছে নয়া পে কমিশন। তবে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কোনো ঘোষণা না হওয়ায় হতাশ হয়েছিলেন সরকারি কর্মীরা।

Dearness Allowance

আরও পড়ুন: বাড়ি নিয়ে প্রশ্ন করতেই রেগে আগুন অভিষেক, গাড়ির কাচ নামিয়ে কড়া জবাব দিয়ে বললেন…

এরই মধ্যে ডিএ সংক্রান্ত যাবতীয় সমস্যা কাটাতে আগামী ৩০মে শনিবার নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, শনিবার হতে চলা এই হাইভোল্টেজ বৈঠকে মূলত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা হতে পারে পূর্ববর্তী সরকারের আমলের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও। এই হাইভোল্টেজ বৈঠকের দিকে নজর থাকবে সরকারি কর্মী ও পেনশনভোগীদের।