৬,৪০০ শতাংশের দুর্দান্ত রিটার্ন! বিনিয়োগকারীদের মালামাল করেছে এই স্টক, আপনার কাছে আছে নাকি?

Published on:

Published on:

This stock has made huge profits for the investors in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) একটি স্টক ইতিমধ্যেই আকৃষ্ট করেছে বিনিয়োগকারীদের। মূলত, বৃহস্পতিবার নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি অথাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের স্টকের চাহিদা ছিল অত্যন্ত বেশি। ট্রেডিংয়ের সময়ে স্টকটি ৪ শতাংশ বেড়ে ৪৫০ টাকায় পৌঁছে গিয়েছিল। তবে, বাজার বন্ধের সময়ে BSE-তে এই স্টকটি ৪৩৬.২৫ টাকায় দাঁড়িয়ে থাকে। উল্লেখ্য যে, গত ৬ বছরে, এই কোম্পানির স্টকের দাম প্রায় ৬.৬০ টাকা থেকে বেড়ে ৪৩০ টাকা হয়েছে। এর অর্থ হল এই সময়ের মধ্যে স্টকটি তার বিনিয়োগকারীদের প্রায় ৬,৪০০ শতাংশের দুর্দান্ত রিটার্ন প্রদান করেছে। এই বছর, স্টকটি সর্বকালের সর্বোচ্চ ৬৮৩.৫০ টাকায় পৌঁছে যায়। তবে, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে, স্টকটি প্রায় ২৫ শতাংশ কমেছে। এদিকে, স্টকটি বছরের শুরুর তুলনায় প্রায় ৩১ শতাংশ পতনের সঙ্গে লেনদেন করছে এবং সর্বকালের সর্বোচ্চ থেকে প্রায় ৩৭ শতাংশ কারেক্ট হয়েছে।

শেয়ার বাজারে (Share Market) এই স্টক বিনিয়োগকারীদের লাভবান করেছে:

উল্লেখ্য যে, অথাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের স্টকের দ্রুত বৃদ্ধি বিনিয়োগকারীদের সম্পদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। আর্থিক দিক থেকে, যদি একজন বিনিয়োগকারী ২০২১ সালের মার্চ মাসে এই স্টকে ১ টাকা লক্ষ বিনিয়োগ করতেন এবং এখনও পর্যন্ত হোল্ড করতেন, সেক্ষেত্রে সেই বিনিয়োগ বৃদ্ধি পেয়ে প্রায় ৬৫ লক্ষ টাকায় পৌঁছে যেত। আপনাদের জানিয়ে রাখি যে ২০২১ সালের অক্টোবরে কোম্পানির শেয়ার ১:১০ অনুপাতে স্প্লিট করা হয়েছিল। যেখানে ২০২৪ সালের জানুয়ারিতে বোনাস শেয়ারও ৪:১ অনুপাতে জারি করা হয়েছিল।

This stock has made huge profits for the investors in the share market.

কোম্পানির ত্রৈমাসিক ফলাফল: জানিয়ে রাখি যে,অথাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ২০২৫-২৬ অর্থবর্ষের ডিসেম্বর ত্রৈমা কের ফলাফল চাপের সম্মুখীন হয়। যেখানে মুনাফা কমে ১৬৮ কোটি টাকা হয়েছে। যা গত বছরের একই ত্রৈমাসিকে ৫৪৫ কোটি টাকা ছিল। ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য অপারেশন তথা পরিচালনা থেকে আয় ছিল ৪৪৬ কোটি টাকা। যা তার পূর্বের বছর ছিল ৬১৮ কোটি টাকা। একই সময়ে, ২০২৫ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই কোম্পানিটি ৫৯৫ কোটি টাকা আয় করেছে।

আরও পড়ুন: প্রতিরক্ষা-ডিজিটাল-সেমিকন্ডাক্টর সেক্টরে আরও শক্তিশালী হবে ভারত! সাহায্য করবে এই দেশ

প্রোমোটারের কত শেয়ার আছে: অথাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের শেয়ারহোল্ডিং প্যাটার্ন সম্পর্কে বলতে গেলে জানাতে হয় এই সংস্থার ৬৫.৩০ শতাংশ শেয়ার প্রোমোটারদের হাতে। প্রোমোটারের মধ্যে আল্পনা সঞ্জয় ডাঙ্গির ৫৫,৪৫,৪৫,৩০০ শেয়ার বা ৬৫.৩০ শতাংশ শেয়ার রয়েছে।

আরও পড়ুন: গ্রাহকদের বড়সড় ঝটকা দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক! কমানো হল এই লিমিট, এখনই জেনে নিন

এদিকে, মেন্টর ক্যাপিটাল লিমিটেডের ৩.৪৯ শতাংশ অর্থাৎ ২,৯৬,৪৮,১৩৫ শেয়ার রয়েছে। এই কোম্পানিটি মূলত ফান্ড-ভিত্তিক কার্যক্রমে নিযুক্ত। এটি শেয়ার থেকে শুরু করে সিকিউরিটিজ এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। পাশাপাশি ঋণ এবং অ্যাডভান্স প্রদান করে। এছাড়াও, এই সংস্থা তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানি, প্রাইভেট ইকুইটি, রিয়েল এস্টেট অ্যাসেটস এবং ডেট ইন্সট্রুমেন্টেও বিনিয়োগ করে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।