বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে আসছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় রেল (Indian Railways) তার এক দশকেরও বেশি পুরনো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পলিসিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। যার লক্ষ্য হল বেসরকারি কোম্পানিগুলির কাছে এটিকে আরও আকর্ষণীয় করে তোলা। মূলত, প্রস্তাবিত পরিবর্তনগুলির মধ্যে রয়েছে কনসেশন পিরিয়ড ৫০ বছর পর্যন্ত বাড়ানো এবং জমি অধিগ্রহণের সম্পূর্ণ দায়িত্ব রেলের কাছে রাখা। আধিকারিকরা জানিয়েছেন যে, সংশোধিত পলিসিটি তাৎপর্যপূর্ণ হবে। কারণ রেল ২০২৮ সালের মার্চ মাসের মধ্যে পিপিপির অধীনে ৩৫,৮০০ কোটি টাকার ১৫ টি প্রকল্প চিহ্নিত করেছে। এগুলির মধ্যে রয়েছে নতুন লাইন, বিদ্যমান লাইন দ্বিগুণ করা এবং স্টেশন পুনর্নির্মাণ।
বড় পদক্ষেপ রেলের (Indian Railways):
উল্লেখ্য যে, বর্তমানে, বেশিরভাগ ক্ষেত্রে কনসেশন পিরিয়ড ২০ থেকে ৩৫ বছরের মধ্যে রয়েছে। এই প্রসঙ্গে রেলের একজন আধিকারিক জানিয়েছেন, ‘আমরা পিপিপির অধীনে কিছু প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য জমা দিয়েছি। এই ২ টি গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রকল্পগুলির সামনে আসা সমস্ত ঝুঁকি মোকাবিলা করবে।’ বর্তমানে, রেল প্রকল্পগুলি ২০১২ সালের পিলিসির অধীনে নির্মিত হচ্ছে।

এখনও পর্যন্ত অগ্রগতি: জানিয়ে রাখি যে, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত, এর মধ্যে কেবল ১৮ টি প্রকল্প সম্পন্ন হয়েছে। যেগুলির মূল্য ১৬,৬৮৬ কোটি টাকা। বর্তমানে ১৬,৩৬২ কোটি টাকার ৭ টি প্রকল্পের কাজ চলছে। যার মধ্যে রয়েছে কোল কানেক্টিভিটি এবং পোর্ট কানেক্টিভিটি প্রজেক্ট। আধিকারিকরা জানিয়েছেন যে বর্তমান পলিসির অধীনে, জমি অধিগ্রহণের খরচ একটি বেসরকারি কোম্পানি বা স্পেশাল পারপস ভেহিক্যাল বহন করে এবং রেল কেবল জমি অধিগ্রহণ করে।
আরও পড়ুন: ফাইনালের আগে মৃত্যু দিদি-জামাইবাবুর, যন্ত্রণা বুকে নিয়েই বিশ্বজয়, দেশবাসীর মন জিতলেন ঈশান কিষাণ
আধিকারিকরা জানিয়েছেন, ‘আমরা পিপিপির অধীনে কিছু প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য জমা দিয়েছি। এই ২ টি গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রকল্পগুলির সামনে আসা সমস্ত ঝুঁকি মোকাবিলা করবে।’ একজন আধিকারিকের মতে, ‘প্রস্তাবিত পরিবর্তনের অধীনে, জমি অধিগ্রহণের খরচ এবং জমি অধিগ্রহণ সম্পন্ন করার প্রক্রিয়া সম্পূর্ণরূপে রেলও বহন করবে।’
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে বাড়ছে সঙ্কট! ভারতের চিন্তা কমিয়ে রাশিয়া থেকে আসছে বিপুল তেল
উল্লেখ্য যে, জমি অধিগ্রহণের সমস্যাগুলি প্রায়শই প্রকল্পগুলিকে আটকে দেয়। বিশেষত হাইওয়ের ক্ষেত্রে এগুলি দেখা যায় এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে সরকার পলিসি পরিবর্তনের কথা বিবেচনা করছে। আধিকারিকদের মতে এই সংক্রান্ত পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এদিকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি গতি শক্তি মাল্টি-মডাল কার্গো টার্মিনালসের (GCTs) জন্য ৫০ বছরের কনসেশন পিরিয়ডের ঘোষণা করেছেন।












