বাংলা হান্ট ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ২ টি প্রার্থী তালিকা (BJP Candidate List) সামনে এনেছে বিজেপি। তবে, বুধবার তৃতীয় প্রার্থী তালিকা সামনে আনল রাজ্যের বিরোধী দল। যেখানে, পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন ‘অভয়া’-র মা রত্না দেবনাথ। প্রসঙ্গত উল্লেখ্য যে, ওই কেন্দ্রটি থেকে তাঁর প্রার্থী হওয়ার বিষয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। তবে, তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ পেতেই কার্যত সেই জল্পনার অবসান ঘটল। এদিকে, উত্তরপাড়া বিধানসভায় বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন NSG কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীকে।
তৃতীয় প্রার্থী তালিকা সামনে আনল BJP (BJP Candidate List):
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বুধবার সন্ধ্যায় ১৯ টি আসনের প্রার্থী তালিকা সামনে এনেছে বিজেপি। কোচবিহার দক্ষিণ থেকে শুরু করে রাজগঞ্জ, ইসলামপুর, তমলুক মেদিনীপুরের মতো আসনগুলির প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। এমতাবস্থায়, চলুন দেখে নেওয়া যাক তৃতীয় প্রার্থী তালিকায় ১৯ টি আসনে কাকে কাকে প্রার্থী হিসেবে মনোনীত করল গেরুয়া শিবির।

১. কোচবিহার দক্ষিণ: রথীন্দ্রনাথ বোস
২. রাজগঞ্জ: দীনেশ সরকার (হারাধন সরকার)
৩. ইসলামপুর: চিরঞ্জিত রায়
৪. হেমতাবাদ: হরিপদ বর্মন
৫. ইংলিশ বাজার: অম্লান ভাদুড়ী
৬. শান্তিপুর: স্বপন দাস
আরও পড়ুন: IPL-এর আগেই শুরু টক্কর! সরাসরি CSK-র উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়লেন বৈভব, ব্যাপারটা কী?
৭. পানিহাটি: শ্রীমতি রত্না দেবনাথ
৮. হাওড়া মধ্য: বিপ্লব মন্ডল
৯. উত্তরপাড়া: দীপাঞ্জন চক্রবর্তী
১০. সিঙ্গুর: অরূপ কুমার দাস
১১. চন্দননগর: দীপাঞ্জন কুমার গুহ
১২. চুঁচুড়া: সুবীর নাগ
আরও পড়ুন: বড় খবর! এবার UPI-র মাধ্যমে লোন পাবেন মহিলারা, গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ব্যাঙ্কের
১৩. হরিপাল: মধুমিতা ঘোষ
১৪. তমলুক: ডা: হরেকৃষ্ণ বেরা
১৫. মেদিনীপুর: ডা: শঙ্কর গুছাইত
১৬. পূর্বস্থলী দক্ষিণ: প্রাণকৃষ্ণ তপাদার
১৭. কাটোয়া: কৃষ্ণ ঘোষ
১৮. সাঁইথিয়া: কৃষ্ণকান্ত সাহা
১৯. নলহাটি: অনিল সিংহ












