বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সঙ্গে পাল্লা দিয়ে প্রায় প্রতিটি ক্ষেত্রেই হচ্ছে পরিবর্তন। এমতাবস্থায়, ব্যাঙ্কিং সংক্রান্ত কাজকর্মও অধিকাংশই করা যাচ্ছে ডিজিটালি। এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছেন। মূলত, গ্রামীণ মহিলাদের জন্য ব্যাঙ্ক অফ বরোদা একটি নতুন ফিচার চালু করেছে। যার মাধ্যমে মহিলারা UPI-এর সাহায্যে ছোট ঋণ (UPI Loan) বা ওভারড্রাফ্ট নিতে পারবেন। এই সুবিধাটি বিশেষভাবে স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সঙ্গে যুক্ত মহিলাদের জন্য চালু করা হয়েছে। যাতে তাঁরা ব্যাঙ্কে না গিয়েই তাৎক্ষণিকভাবে টাকা পেতে পারেন।
এবার UPI-র (UPI Loan) মাধ্যমে লোন পাবেন মহিলারা:
এই নতুন পরিষেবার অধীনে, যোগ্য মহিলারা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিত্তিতে ৫,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট নিতে পারবেন। এর ফলে তাঁরা সরাসরি UPI অ্যাপের মাধ্যমে এই টাকা তুলতে পারবেন। এর মানে হল, টাকা তোলা বা ট্রান্সফার করার জন্য ব্যাঙ্কের দীর্ঘ লাইনে অপেক্ষা করার আর কোনও প্রয়োজন নেই। এই সুবিধাটি সেইসব মহিলাদের জন্য অত্যন্ত উপকারী, যাঁদের প্রধানমন্ত্রী জন ধন যোজনার অধীনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এর মাধ্যমে তাঁরা ছোটখাটো খরচ বা প্রয়োজনের জন্য তাৎক্ষণিক সাহায্য পেতে সক্ষম হবেন।

কীভাবে কাজ করবে: জানিয়ে রাখি যে, এই উদ্যোগটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) UPI প্ল্যাটফর্মে ক্রেডিট লাইন ব্যবহার করে। যা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা অনুমোদিত। এই ব্যবস্থার মাধ্যমে, ব্যাঙ্কগুলি সরাসরি UPI অ্যাপে পূর্ব-নির্ধারিত লোন লিমিট যোগ করে। যার ফলে প্রয়োজন অনুযায়ী অর্থ প্রদান করা যায়। এর মানে হল, এখন UPI শুধু টাকা পাঠানোরই নয়, প্রয়োজনে টাকা ধার করারও একটি সহজ উপায় হয়ে উঠেছে।
আরও পড়ুন: বিশেষ কারণে ২২ বছর বয়সেই ছাড়েন ক্রিকেট! চমকে দেবে RCB-র নতুন মালিক আর্যমান বিড়লার পরিচয়
গ্রামীণ মহিলারা ব্যাপকভাবে উপকৃত হবেন: এই উদ্যোগটির লক্ষ্য হল গ্রামীণ মহিলাদের জন্য ঋণের সহজলভ্যতা নিশ্চিত করা। আসলে, ব্যাঙ্ক থেকে ঋণ পেতে গ্রামীণ মহিলারা প্রায়শই উল্লেখযোগ্য অসুবিধার সম্মুখীন হন। অনেকে সঠিক পদ্ধতি সম্পর্কেও অবগত থাকেন না।তবে, এই প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ ডিজিটাল হবে।
আরও পড়ুন: IPL-এর কারণে রেগে লাল PCB প্রধান! খেলোয়াড়দের হুমকি দিলেন মহসিন নকভি
যার মাধ্যমে সময় এবং শ্রম উভয়ই সাশ্রয় করবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই পদক্ষেপটিকে মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী ও আত্মনির্ভরশীল করে তোলার পথে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে।












