কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য, ফুলে ভরা পাহাড়ি পথ, গরমের ছুটিতে অচেনা ছোট্ট গ্রামে মিলবে এক অন্যরকম শান্তি

Published on:

Published on:

Travel rhododendrons in the lap of Kanchenjunga during your summer vacation
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমকাল। এই সময় নানান জায়গায় মানুষ ঘুরতে যান। আর আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের এই স্বল্প পরিচিতির গ্রামে (Travel)। যেখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। তাছাড়া পারবেন হোমস্টে তে থেকেই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখতে। আজকের প্রতিবেদনে রইল এই স্বল্প পরিচিত গ্রামের ঘুরতে যাওয়ার সম্পর্কে বিস্তারিত তথ্য।

গরমের ছুটিতে কাঞ্চনজঙ্ঘার কোলে রডোডেনড্রনে ভরা ছোট্ট পাহাড়ি গ্রামে ঘুরে আসুন (Travel)

৫৮০০ খুব উচ্চতায় ছোট একটি গ্রাম হল মালদিরাম। এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। পাশাপাশি এখানে আসলে আপনি চারপাশে দেখতে পাবেন চারিদিকে চা বাগান। এছাড়াও শহরের কোলাহল ছেড়ে কিছুদিন প্রাকৃতিক পরিবেশ কাটাতে হলে উত্তরবঙ্গের এই জায়গাটি একেবারেই আদর্শ জায়গা আপনার জন্য (Travel)।

Travel rhododendrons in the lap of Kanchenjunga during your summer vacation

আরও পড়ুন: মুচমুচে ও চিজ়ে ভরপুর! সপ্তাহ শেষে বাড়ির তৈরি করুন চিজ় পটাটো ফ্রিটার্স, জানুন রেসিপি

মালদিরামের সবথেকে বড় আকর্ষণ হল এখানকার প্যানোরামিক কাঞ্চনজঙ্ঘার ভিউ। আকাশ পরিস্কার থাকলে সূর্যোদয়ের সময় তুষারের ঢাকা শৃঙ্গের রং বদলানোর এক অভিজ্ঞতা আপনি সঞ্চয় করতে পারবেন। এছাড়াও এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন এই হিল স্টেশন এর অন্যতম প্রাচীন টি এস্টেট।

পাশাপাশি, দু তিন দিন ঘুরতে আসার জন্য হলে এখানে আপনি পায়ে হেঁটেই গ্রামটা ঘুরে দেখতে পারেন। এছাড়াও এখানে রয়েছে ছোট ট্রেকিং ট্রেল। পাশাপাশি রয়েছে, পাখিপ্রেমীদের জন্য স্বর্গ। পাশাপাশি মালদিরাম থেকে ঘুরে আসতে পারেন বাগোরা, লাটপাঞ্চার, শিবখোলা ও মংপু। দার্জিলিং এখান থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে, তাই একদিনের ট্রিপে সেখানেও যাওয়া যায়।

এখানে আসার জন্য আপনাকে কার্শিয়াং থেকে হিল কার্ট রোড ধরে দার্জিলিং-এর দিকে প্রায় ২৫ মিনিট গেলে ডিলারামে ডানদিকে একটি সরু পাহাড়ি রাস্তা রয়েছে। সেখান থেকে আরও ১৫ মিনিট উপরে উঠলেই মালদিরাম। তবে কার্শিয়াং থেকে মোট দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোম স্টে (Travel)।