বাংলা হান্ট ডেস্ক: হাতে আর ১ মাস সময় নেই। আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই উৎসবের মরশুমে মানুষ অনেক সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকে। আর আপনারও যদি শহরের কোলাহল ছেড়ে পুজোর সময় চান পাহাড়ে শান্ত পরিবেশে সময় কাটাতে তাহলে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের সর্ব পরিচিত গ্রাম তেরমুজ (Travel)। এখানে আসলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।
বাগান-পাইন বনে ঘেরা তেরজুম, ঘুরে আসুন (Travel)
এখানে ঘুরতে আসলে আপনি ঘন পাইন গাছ দেখতে পাবেন। পাশাপাশি এখানে গাছের ফাঁক ফোকর দিয়ে দেখা যায় কুয়াশার চাদর। এছাড়াও এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন। মেঘ রোদ দূরের খেলা। এখানে রয়েছে বেশ কয়েকটা চা বাগান। এখানে আসলে আপনি প্রান ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।
পাশাপাশি এখানের মূল আকর্ষণ হল সবুজ চা বাগান। পাহাড়ের ঢালে ছড়িয়ে রয়েছে চাবা অনেক সৌন্দর্য। এখানে আসলে পর আপনি কি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও গ্রামের কাছেই রয়েছে শিব মন্দির ও স্থানীয় বাজার।

আরও পড়ুন: চুনো মাছ দিয়ে বানান মাখা মাখা চচ্চড়ি, গরম ভাতের সঙ্গে একবার খেলেই মন ভরে যাবে
তেরজুমের কাছাকাছি রয়েছে আরও বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। মাত্র ৮ কিলোমিটার পথ অতিক্রম করলেই আপনি যেতে পারবেন রাংভাং নদী উপত্যকা। সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরেই মেরিক লেক অবস্থিত।
কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?
এখানে যাওয়ার জন্য সবথেকে কাছের রেলওয়ে স্টেশন হল এনজিপি। অথবা আপনি যদি আকাশ পথে আসেন তাহলে আপনাকে নামতে হবে বাগডোগরা। এবার এনজিপি বা বাগডোগরা থেকে শিলিগুড়ি হয়ে গাড়ি ভাড়া নিয়ে সহজেই এখানে পৌঁছিয়ে যেতে পারে। পাশাপাশি এখানে থাকার জন্য উঠেছে বেশ কয়েকটি হোমস্টে (Travel)।













