ঝরনার শব্দ আর পাহাড়ি হাওয়ায় মন ভরাতে চাইলে কালিম্পংয়ের এই গ্রাম হতে পারে সেরা ঠিকানা

Published on:

Published on:

Travel this offbeat village in Kalimpong Is attracting nature lovers
Follow

বাংলা হান্ট ডেস্ক: গরমের ছুটিতে কোথায় ঘুরতে (Travel) যাবেন তা নিয়ে চিন্তা করছেন। তবে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইলে অবশ্যই ঘুরে আসুন উত্তরবঙ্গের স্বল্পপরিচিত এই গ্রাম থেকে। এখানে একবার গেলে ঘন সবুজ জঙ্গল, পাহাড়ি নদী, ঝরনা আর শান্ত পরিবেশ সব মিলিয়ে ইয়েলবং যেন প্রকৃতির এক অজানা উপহার।

প্রকৃতিপ্রেমীদের টানছে কালিম্পংয়ের এই অফবিট গ্রাম (Travel)

ইয়েলবংয়ের সবচেয়ে বড় আকর্ষণ তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। গ্রামের চারদিকে বিস্তৃত ঘন জঙ্গল, আর দূরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা পাহাড় মনকে মুহূর্তে শান্ত করে দেয়। ভোরবেলার সূর্যোদয় এবং সন্ধ্যার আগুনরাঙা সূর্যাস্ত এই ট্রিপের অন্যতম সেরা অভিজ্ঞতা (Travel) ।

Travel this offbeat village in Kalimpong Is attracting nature lovers

আরও পড়ুন: বুধবারে ঊর্ধ্বমুখী সোনার দাম! জেনে নিন আজকের ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর

অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে ইয়েলবং বিশেষ জনপ্রিয় তার ‘রিভার ক্যানিয়ন ট্রেক এর জন্য। পাহাড়ি জলপথ, পাথুরে রাস্তা ও জলপ্রপাত পেরিয়ে এই ট্রেক এক অন্যরকম রোমাঞ্চের স্বাদ দেয়।

এছাড়াও এখানে পৌঁছতে হলে প্রথমে নিউ জলপাইগুড়ি স্টেশন বা বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে প্রায় সাড়ে তিন ঘণ্টার পথ পেরিয়ে পৌঁছনো যায় এই পাহাড়ি গ্রামে।

পাশাপাশি ইয়েলবং যাওয়ার নির্দিষ্ট কোনও সময় নেই। গরমকালে ট্রেকিংয়ের জন্য আবহাওয়া মনোরম থাকে। আবার বর্ষায় চারপাশ সবুজে ঢেকে যায় (Travel)।