বাংলাহান্ট ডেস্ক : টিআরপি (TRP) তালিকায় উত্থান পতন লেগেই থাকে। কোনও সপ্তাহে একটি সিরিয়াল শীর্ষে থাকলে হয়তো তা পরের সপ্তাহে নেমে যায় নীচে। এ সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে জি বাংলার ‘তরে ধরি ধরি মনে করি’। নতুন আর কী কী চমক এল এবারের টিআরপি তালিকায়?
টিআরপি (TRP) তালিকায় প্রথম স্থান কার দখলে?
ভোটের আবহে সব সিরিয়ালেরই নম্বর কমেছে হু হু করে। বেশ কয়েক সপ্তাহ ধরেই তালিকার নীচে নেমে গিয়েছে ‘পরিণীতা’। এই সপ্তাহে সিরিয়ালটি রয়েছে দ্বিতীয় স্থানে। ৪.৬ পয়েন্ট পেয়েছে এই সিরিয়াল। ৪.৪ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’।

কে রয়েছে প্রথম স্থানে: প্রথম স্থানে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’। একই সঙ্গে রয়েছে পরশুরাম+প্রোফেসর বিদ্যা ব্যানার্জি। এই তিন সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৪.৭। ‘ও মোর দরদিয়া’ এ সপ্তাহে চতুর্থ স্থানে নেমে গিয়েছে। ঝুলিতে এসেছে ৪.৬ পয়েন্ট। একই সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে প্রোফেসর বিদ্যা ব্যানার্জি+গঙ্গা।
নম্বর কমেছে সব মেগার: এ সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার সিরিয়াল ‘কনে দেখা আলো’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.২। এরপরেই ৪.১ পয়েন্ট (TRP) নিয়ে জায়গা পেয়েছে স্টার জলসার ‘ঘূর্ণি’ এবং জি বাংলার ‘কুসুম’।
আরও পড়ুন : বাইক দৌরাত্ম্য কমাতে আরও কড়া সরকার, হেলমেট পরা বাধ্যতামূলক করতে বিশেষ নির্দেশ
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- তারে ধরি ধরি মনে করি, বিদ্যা ব্যানার্জী+পরশুরাম (৪.৭)
দ্বিতীয়- পরিণীতা (৪.৬)
তৃতীয়- জোয়ার ভাঁটা (৪.৪)
চতুর্থ- ও মোর দরদিয়া, বিদ্যা ব্যানার্জী+গঙ্গা (৪.৩)
পঞ্চম- কনে দেখা আলো (৪.২)
ষষ্ঠ- ঘূর্ণি, কুসুম (৪.১)
সপ্তম- প্রতিজ্ঞা+সংসারের সংকীর্তন (৩.৮)
অষ্টম- লক্ষ্মী ঝাঁপি, কমলা নিবাস (৩.৪)
নবম- শুধু তোমারই জন্য, রাঙামতি তীরন্দাজ (২.৫)
দশম- কম্পাস+লক্ষ্মী ঝাঁপি (২.২)
আরও পড়ুন : স্কুলে গরমের ছুটির মেয়াদ বাড়াল নতুন সরকার, কতদিন পর্যন্ত থাকবে ছুটি?
এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।













