বাংলাহান্ট ডেস্ক : উত্থান পতন লেগেই রয়েছে টিআরপি (TRP) তালিকায়। কোনও সপ্তাহে নম্বর বাড়ছে তো কোনও সপ্তাহে হু হু করে কমে যাচ্ছে। গত সপ্তাহে অবশ্য টিআরপি বেশ খানিকটা বেড়েছিল ধারাবাহিকগুলির। এ সপ্তাহে নম্বর আরও কিছুটা বেড়েছে সিরিয়ালগুলির। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও প্রথম স্থান দখল করেছে ‘জোয়ার ভাঁটা’। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৫.৫।
টিআরপি (TRP) তালিকায় প্রথম স্থান কার দখলে?
বিশ্বকাপের আবহেও নম্বর বেড়েছে ধারাবাহিকের। এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে ধরে রেখেছে ‘পরিণীতা’। সিরিয়ালটির ঝুলিতে উঠেছে ৫.৩ নম্বর। এরপরেই রয়েছে প্রোফেসর বিদ্যা ব্যানার্জি+পরশুরাম এবং জি বাংলার তারে ধরি ধরি মনে করি। গঙ্গা, প্রতিজ্ঞা। ৫.২ পয়েন্ট পেয়েছে এই সিরিয়ালগুলি।

কে রয়েছে প্রথম স্থানে: এ সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার নতুন শুরু হওয়া সিরিয়াল অন্নপূর্ণার লক্ষ্মীরা। শুরু হতে না হতেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। ৪.৮ নম্বর পেয়েছে এই সিরিয়ালটি।
আরও পড়ুন : জনকল্যাণ শিবিরে ‘আয়ুষ্মান ভারত’-এর রেজিস্ট্রেশন করেছেন? ২৫ জুনের মধ্যে সারতে হবে ‘এই’ কাজ
নম্বর কমেছে সব মেগার: এ সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে প্রোফেসর বিদ্যা ব্যানার্জি+গঙ্গা । সিরিয়ালদুটির প্রাপ্ত নম্বর ৪.৬।
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- জোয়ার ভাঁটা (৫.৫)
দ্বিতীয়- পরিণীতা (৫.৩)
তৃতীয়- পরশুরাম+বিদ্যা ব্যানার্জি, তারে ধরি ধরি মনে করি (৫.২)
চতুর্থ- অন্নপূর্ণার লক্ষ্মীরা (৪.৮)
পঞ্চম- বিদ্যা ব্যানার্জি+গঙ্গা (৪.৬)
আরও পড়ুন : জনকল্যাণ শিবিরে যেতে পারেননি, তাহলে কোথায় করবেন আয়ুষ্মান ভারতের আবেদন? রইল হদিস
এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।













