বাংলাহান্ট ডেস্ক : টিআরপি (TRP) তালিকায় উত্থান পতন লেগেই থাকে। কোনও সপ্তাহে একটি সিরিয়াল শীর্ষে থাকলে হয়তো তা পরের সপ্তাহে নেমে যায় নীচে। এ সপ্তাহে প্রথম স্থানে উঠে এসেছে জি বাংলার ‘তরে ধরি ধরি মনে করি’। নতুন আর কী কী চমক এল এবারের টিআরপি তালিকায়?
টিআরপি (TRP) তালিকায় প্রথম স্থান কার দখলে?
ভোটের আবহে সব সিরিয়ালেরই নম্বর কমেছে হু হু করে। বেশ কয়েক সপ্তাহ ধরেই তালিকার নীচে নেমে গিয়েছে ‘পরশুরাম’। এই সপ্তাহে সিরিয়ালটি নেমে গিয়েছে তৃতীয় স্থানে। ৫.০ পয়েন্ট পেয়েছে এই সিরিয়াল। গত বারের থেকে নম্বর আরও কমেছে ‘জোয়ার ভাঁটা’র। ৪.৯ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এই সিরিয়াল।

কে রয়েছে প্রথম স্থানে: প্রথম স্থানে উঠে এসেছে ‘পরিণীতা’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.২। ‘তারে ধরি ধরি মনে করি’ এ সপ্তাহে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে। ঝুলিতে এসেছে মাত্র ৫.১ পয়েন্ট। সব সিরিয়ালেরই নম্বর কমেছে উল্লেখযোগ্য ভাবে।
নম্বর কমেছে সব মেগার: এ সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৬। এরপরেই ৪.৫ পয়েন্ট (TRP) নিয়ে জায়গা পেয়েছে স্টার জলসার ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জী’ এবং ‘গঙ্গা’, কুসুম ও রাঙামতি তীরন্দাজ।
আরও পড়ুন : অবলীলায় ‘ম্যাজিক ফিগার’ পার করে বঙ্গে এবার বিজেপি সরকার? কী বলছে এক্সিট পোলের রিপোর্ট?
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরিণীতা (৫.২)
দ্বিতীয়- তারে ধরি ধরি মনে করি (৫.১)
তৃতীয়- পরশুরাম (৫.০)
চতুর্থ- জোয়ার ভাঁটা (৪.৯)
পঞ্চম- ও মোর দরদিয়া (৪.৬)
ষষ্ঠ- বিদ্যা ব্যানার্জী+গঙ্গা, কুসুম, রাঙামতি তীরন্দাজ (৪.৫)
সপ্তম- কনে দেখা আলো (৪.৪)
অষ্টম- প্রতিজ্ঞা+সংসারের সংকীর্তন (৪.১)
নবম- লক্ষ্মী ঝাঁপি, কমলা নিবাস (৩.৬)
দশম- কম্পাস+লক্ষ্মী ঝাঁপি (২.৬)
আরও পড়ুন : আর দেখা যাবে না নাম ঠিকানা, বসছে কিউআর কোড, কী কী বদল হচ্ছে আধার কার্ডে?
এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।












